মানুষের শেষ ঠিকানা কবরস্থান, তাই এটিকে পরিস্কার রাখা আমাদের দায়িত্ব


প্রকাশিত: ০৭:২২ ৫ অক্টোবর ২০২৫
ঠাকুরগাঁও সদর উপজেলার মিলনপুর যুব সমাজ ঐক্য ফোরামের উদ্যোগে কবরস্থান পরিষ্কার কার্যক্রমে এলাকাবাসীর প্রশংসা
“একতাই বল — মাদক ছেড়ে খেলতে চল, মানবতার টানে আমরা আছি সবখানে” — এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর যুব সমাজ ঐক্য ফোরাম-এর উদ্যোগে মিলনপুর কেন্দ্রীয় কবরস্থানের আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকালে স্থানীয় যুবক শরিফুল ইসলাম শরিফ ও গোলাম মোস্তফা-এর নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়। প্রতি বছরের মতো এবারও যুব সমাজের উদ্যোগে কবরস্থানের জঙ্গল পরিষ্কার করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন তারা।
এসময় সহযোগিতা করেন — বাবুল হোসেন, সাকিব ইসলাম, রিপন মিয়া, আশরাফুল ইসলাম, সাব্বির ইসলাম, রমজান আলী, সাজু মিয়া, আল-আমিন, জুয়েল রানা, রজব আলী, ইয়াছিন আলী, শুভ ইসলাম, আলমগীর হোসেন, ফরিদুল ইসলাম, হাকিম ইসলাম, নয়ন ইসলাম, হাজিফুল, উজ্জ্বলসহ অনেকে।
স্থানীয় বাসিন্দা এম এ হামিদ ও আব্দুর রউফ জানান, দীর্ঘদিন ধরে কবরস্থানটি আগাছা ও ঝোপঝাড়ে পরিপূর্ণ ছিল। এতে মৃত ব্যক্তিদের দাফন করতে গিয়ে স্বজনদের ভোগান্তি পোহাতে হতো। তাই এলাকাবাসীর সম্মিলিত অংশগ্রহণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণকারী জাকির হোসেন বলেন, “মৃত্যুর পর প্রত্যেক মুসলমানের শেষ ঠিকানা হলো কবরস্থান। তাই এটিকে পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব।”
অন্য অংশগ্রহণকারী নবীর হোসেন বলেন, “এটাই তো আমাদের শেষ ঠিকানা, তাই আমরা প্রতিবছর চেষ্টা করি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কবরস্থান পরিষ্কার করতে।”
কবরস্থান পরিষ্কার কার্যক্রমের সার্বিক দায়িত্বে থাকা শরিফুল ইসলাম শরিফ বলেন, “লোক ভাড়া করে কাজ করাতে গেলে অনেক টাকা খরচ হতো। তাই আমরা নিজেরাই পরিষ্কার করছি। এতে মানসিক শান্তি পাচ্ছি। আজ আমরা করছি, কাল আমাদের পরবর্তী প্রজন্ম করবে — এটাই আমাদের প্রতিশ্রুতি।”
এদিকে, যুব সমাজের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী জানিয়েছেন, সমাজের অন্য তরুণদেরও এ ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসা উচিত।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




