নড়াইলে শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের উদ্যোগে সফল কর্মী সভা


প্রকাশিত: ০৯:২৭ ১৮ অক্টোবর ২০২৫
নড়াইলে শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়ামিশন লোহাগড়া উপজেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১৮ অক্টোবর, লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের বৈকুন্ঠপুর (ঋষিপাড়া) কাত্যায়নী মন্দির প্রাঙ্গণে বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন মিশনের বিভিন্ন স্তরের নেতা, কর্মী ও ভক্তবৃন্দ।
কর্মী সভার উদ্বোধন করেন মতুয়া ভক্ত দাস শিরালী, যিনি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি। সভার সভাপতিত্ব করেন নলদী ইউনিয়নের বৈকুন্ঠপুর (ঋষিপাড়া) কাত্যায়নী মন্দিরের সাবেক সভাপতি হরিদাস বিশ্বাস, এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি মতুয়া লিটন বিশ্বাস।
উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা শাখার সভাপতি মতুয়া অসিম পাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মতুয়া দেব মজুমদার। এছাড়া আলোচকবৃন্দের মধ্যে ছিলেন সাংগঠনিক সম্পাদক মতুয়া বাসুদেব পাল, প্রচার সম্পাদক মতুয়া শিশির বিশ্বাস এবং লোহাগড়া উপজেলা শাখার সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। নলদী ইউনিয়ন শাখার সভাপতি মতুয়া মিলন বিশ্বাস, কার্যকরী সভাপতি মতুয়া হিরামন বিশ্বাসসহ বিভিন্ন এলাকা থেকে আগত নেতা-কর্মী ও ভক্তবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় নড়াইল জেলা শাখার সভাপতি মতুয়া অসিম পাল মতুয়া মিশনের কার্যক্রমকে শক্তিশালী করার জন্য সদস্য সংগ্রহ, তহবিল গঠন এবং মিশনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সভা শেষে উপস্থিতরা মিশনের ভবিষ্যৎ কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনায় অংশ নেন এবং মিশনের উন্নয়নে নিজেদের অবদান রাখার অঙ্গীকার করেন।
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার, চার দিনে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি
- হ্যাটট্রিকে মেসির ঝড়, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আর্জেন্টিনার
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকা কঠিন হতো ইসরায়েলের’
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- সরকারি ব্যয় কমছে ২ হাজার কোটি টাকা, সংসদে সংশোধিত বাজেট প্রস্তাব
- নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- আজ ঘোষণা হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ দল, নেইমারকে ঘিরে বাড়ছে অপেক্ষা
- নানির বাগানবাড়িতেই চিরনিদ্রায় কারিনা
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর



