নড়াইলে ভিক্ষুকদের মাঝে নগদ অর্থসহ সহায়ক উপকরণ বিতরণ করলো সদর উপজেলা প্রশাসন


প্রকাশিত: ০৬:০২ ১৮ নভেম্বর ২০২৫
ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলার আট জন ভিক্ষুকের মাঝে, ছয়টি গরু, ছয়টি ছাগল, নগদ এগার হাজার দুইশত টাকা ও বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
১৭ ই নভেম্বর সোমবার দুপুরে নড়াইল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস বলেন, ভিক্ষাবৃত্তি নিরসন করে উপকারভোগীদের স্বাবলম্বী করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে তাদের বিকল্প আয়ের পথে সম্পৃক্ত করা হবে। এ সময় সদর উপজেলা সমাজ সেবা অফিসার উত্তম সরকার সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




