ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট


প্রকাশিত: ১০:২৯ ৩ ডিসেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত, নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়োগ অবৈধ ঘোষণা এবং স্বাধীন "ইলেক্টোরাল সার্ভিস কমিশন" গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম এ রিট দায়ের করেন। আগামী সপ্তাহে বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন একটি দ্বৈত বেঞ্চে রিটের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রিট আবেদনে বলা হয়, নির্বাহী বিভাগের কর্মকর্তাদের নির্বাচন কমিশন সচিবালয়ে বসানো এবং রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। বিচার বিভাগের মতো নির্বাচন কমিশনেরও নিজস্ব লোকবল থাকা প্রয়োজন। এ কারণে নির্বাচন কমিশনের অধীনে একটি স্বাধীন “ইলেক্টোরাল সার্ভিস কমিশন” গঠনের নির্দেশনা চাওয়া হয় রিটে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনই নির্বাচন পরিচালনার একমাত্র কর্তৃপক্ষ। কিন্তু বাস্তবে প্রতি নির্বাচনেই নির্বাহী বিভাগকে দায়িত্ব দেওয়া হয়, যারা সরকারের প্রতিনিধিত্ব করে। এতে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় এবং নির্বাচনকে ঘিরে নানা বিতর্ক সৃষ্টি হয়।
রিটে দাবি করা হয়, বর্তমানে নির্বাহী বিভাগ তাদের আস্থা ও গ্রহণযোগ্যতা হারিয়েছে। তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে—এমন বিশ্বাস জনগণের মধ্যে নেই। তাই সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ পুরো নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নিয়োগের নির্দেশনা কামনা করা হয়েছে।
অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বলেন,
“সরকার ও নির্বাচন কমিশন ইতোমধ্যেই ডিসিদের সঙ্গে নির্বাচন বিষয়ক আলোচনা শুরু করেছে এবং তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ডিসি ও নির্বাহী বিভাগের কর্মকর্তাদের আবারও দায়িত্ব দিলে আরেকটি প্রভাবিত নির্বাচন হবে—এটা নিশ্চিত।”
তিনি আরও বলেন,
“জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত করতে হবে। নির্বাচন কমিশনের সচিবকে অপসারণ না করলে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণমুক্ত নিরপেক্ষ নির্বাচন কখনই সম্ভব নয়।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




