তারেক রহমানকে বরণে জনসমুদ্রে রূপ নিল ৩০০ ফিট সড়ক


প্রকাশিত: ০৫:২৫ ২৫ ডিসেম্বর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে জনস্রোতে পরিপূর্ণ হয়ে উঠেছে রাজধানীর কুড়িল–বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফিট সড়ক। তাকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক সেখানে সমবেত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সরেজমিনে ৩০০ ফিট এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশ ও মাঝখানজুড়ে বিপুলসংখ্যক মানুষ অবস্থান করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও লোকজন সেখানে যোগ দিচ্ছেন, ফলে পুরো এলাকা জনসমুদ্রে রূপ নিয়েছে।
বর্তমানে ৩০০ ফিট এলাকায় বাস, প্রাইভেট কারসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে সীমিত পরিসরে কিছু মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।
কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা মোর নিউজ-কে বলেন, “আমরা আশপাশের সব সড়কে ডাইভারশন দিয়েছি। বর্তমানে ৩০০ ফিট রোডে কোনো ধরনের যান চলাচল করতে দেওয়া হচ্ছে না।”
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে গোটা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস ও আগ্রহ লক্ষ্য করা গেছে। রাজধানীর ৩০০ ফিট এলাকাতেই তাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই সংবর্ধনাস্থলে নেতাকর্মীদের ঢল নামে। ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। জানা গেছে, দুদিন আগ থেকেই দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে আসতে শুরু করেন। অনেকেই ৩০০ ফিট এলাকায় রাতযাপন করেন।
প্রায় ১৭ বছর পর তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এ ছাড়া সফরসঙ্গী হিসেবে রয়েছেন তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি এবং তাবাসসুম ফারহানা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




