জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি ‘মঞ্চ-২৪’র


প্রকাশিত: ০৭:৪৫ ২ জানুয়ারী ২০২৬
স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনের অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছে রাজনৈতিক সংগঠন ‘মঞ্চ-২৪’। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জাতীয় পার্টির সারা দেশে ২২৪টি আসনে মনোনয়নপত্র দাখিলের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগ এককভাবে নয়, বরং জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটের মাধ্যমে বাকশালী মুজিববাদী শাসন কায়েম রেখেছে। আওয়ামী লীগ যে পরিমাণ মানবতাবিরোধী অপরাধ করেছে, সেই একই অপরাধের দায় জাতীয় পার্টিকেও নিতে হবে। বিচারের প্রশ্নে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই।
ফাহিম ফারুকী অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেও তাদের প্রধান সহযোগী জাতীয় পার্টির কার্যক্রম এখনো বন্ধ করা হয়নি। তিনি বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী বা বাকশালী রাজনৈতিক শক্তির রাজনীতি করার সুযোগ থাকতে পারে না।
তিনি আরও বলেন, হাসিনা আমলে অনুষ্ঠিত প্রতিটি প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একই ভূমিকা পালন করেছে। জনগণের ভোটাধিকার হরণে জড়িত কোনো দল বা জোট জুলাই পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের গণহত্যার সঙ্গে জড়িত সহযোগীদের বিরুদ্ধে সরকারকে ইতোমধ্যে দুই দফা উকিল নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি নোটিশ দিয়েছেন এনসিপির এক নেতা এবং অন্যটি দেওয়া হয়েছে জুলাই ঐক্যের পক্ষ থেকে। সংগঠনটির দাবি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসব দলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।
হুঁশিয়ারি দিয়ে ফাহিম ফারুকী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ না করলে জুলাই গণআন্দোলনের সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের মতোই জাতীয় পার্টির বিরুদ্ধেও শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




