হাদি হত্যার বিচার দাবিতে আবারও রাজপথ দখলের ঘোষণা ঢাবি শিক্ষিকা মোনামীর


প্রকাশিত: ০৮:২০ ২ জানুয়ারী ২০২৬
শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন মোনামী। তিনি বলেন, রাজপথে শক্ত আন্দোলন গড়ে না তুললে এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত হবে না।
শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মোনামী। তিনি বলেন, “আমাদের দাবি একটাই—শহীদ ওসমান হাদির হত্যার বিচার। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শুধু দুঃখ প্রকাশ করে দায়িত্ব এড়ানো যাবে না। সবাইকে সরাসরি আন্দোলনে অংশ নিতে হবে।”
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, আগামী ৭ জানুয়ারির মধ্যে খুনের সঙ্গে জড়িত সব আসামির বিরুদ্ধে চার্জশিট দেওয়া না হলে তারা সরকার পতনের আন্দোলনে নামবেন। তিনি অভিযোগ করে বলেন, সরকার বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। “যারা ওসমান হাদিকে হত্যা করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে,” যোগ করেন তিনি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টনে নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হন শহীদ শরিফ ওসমান হাদি। পরে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হলেও মূল সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ কারণে ক্ষুব্ধ আন্দোলনকারীরা বিচার না পাওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




