জামায়াতের প্রস্তাব প্রত্যাখ্যান, একক সরকার গঠনের আশা তারেক রহমানের


প্রকাশিত: ০৩:৩৬ ৭ ফেব্রুয়ারী ২০২৬
জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনের পর ঐক্য সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার বিশ্বাস, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবেই সরকার গঠনের মতো পর্যাপ্ত আসনে জয়ী হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “আমার রাজনৈতিক বিরোধী দলের সঙ্গে কীভাবে আমি ঐক্য সরকার গঠন করব? তাহলে বিরোধী দল কে হবে?” তিনি বলেন, জামায়াতে ইসলামী কত আসনে জয়ী হবে তা তিনি জানেন না, তবে তারা বিরোধী দলে থাকলে একটি ভালো বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে আশা করেন।
বিএনপির চেয়ারম্যানের সহযোগীরা জানিয়েছেন, এবারের নির্বাচনে দলটি দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হবে বলে তারা আশাবাদী। সংসদের ৩০০ আসনের মধ্যে বিএনপি নিজস্ব প্রার্থী দিয়েছে ২৯২টি আসনে। যদিও তারেক রহমান নিজে কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করে বলেন, সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসনে জয়ী হওয়ার বিষয়ে তারা আত্মবিশ্বাসী।
পররাষ্ট্রনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, সরকারে গেলে তাদের মূল লক্ষ্য হবে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন। বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে, জনগণ ও দেশের জন্য উপযোগী প্রস্তাব নিয়ে আসা সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা জানান তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




