সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান


প্রকাশিত: ০৫:০৮ ১৮ ফেব্রুয়ারী ২০২৬
নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। ভাষণটি সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-সহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে একযোগে সম্প্রচার করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গতকাল মঙ্গলবার বিকেলে শপথ গ্রহণ করে। মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ২৪ জন।
এদিকে আজ বেলা তিনটার দিকে বাংলাদেশ সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা ও নীতিগত দিকনির্দেশনা নিয়েই এ বৈঠকে আলোচনা হতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ নতুন সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও দিকনির্দেশনা সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দেবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




