কেউ পুলিশের কাজে হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ


প্রকাশিত: ০৪:২৪ ২৩ ফেব্রুয়ারী ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের যে কোনো নাগরিক বা প্রতিষ্ঠান পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবে না। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, “যদি কেউ পুলিশের বৈধ কর্মকাণ্ডে বাধা বা হস্তক্ষেপ করার চেষ্টা করে, তা রাজনৈতিক হোক বা সামাজিক— সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পুলিশের কার্যক্রমও মনিটর করা হবে যেন সাধারণ মানুষ কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে।”
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশ জনগণের বন্ধু— আমরা কথায় এ কথা বলি, তবে বাস্তবে সেই বন্ধুত্ব প্রতিষ্ঠা করতে আমরা কাজ শুরু করেছি। পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের সময়ে নানা রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পুলিশ ছাড়া সমাজ টিকে থাকতে পারবে না। তাই আমরা পুলিশকে সংস্কার করতে চাই এবং তাদের মনোবল বৃদ্ধির মাধ্যমে সেই সংস্কার সম্ভব।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী সময়ে শুধু পুলিশ নয়, দেশের কোনো প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত হয়নি এমন নেই। সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনরায় দাঁড় করানো প্রয়োজন। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের কাজ করতে হবে। সেই প্রেরণা ও দিকনির্দেশনা আমরা পুলিশের মাঝে পৌঁছে দিচ্ছি।”
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি বিভিন্ন বিভাগে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলবেন, তাদের মনোবল বৃদ্ধি করবেন এবং এগিয়ে যাওয়ার স্পষ্ট দিকনির্দেশনা দেবেন। তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন, “আমরা পেছনের দিকে তাকাবো না; সামনের দিকে লক্ষ্য রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




