আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী


প্রকাশিত: ১১:৪৬ ১২ জুন ২০২৬
বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করতে আজ ঢাকায় পৌঁছাচ্ছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দায়িত্ব গ্রহণের আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি বলেন, দুই দেশের সম্পর্ক শুধু ভৌগোলিক সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জনগণের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধের মধ্যেও এই সম্পর্কের গভীরতা রয়েছে। পারস্পরিক সম্মান, সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমে ভবিষ্যতে সম্পর্ক আরও জোরদার হবে বলেও মন্তব্য করেন তিনি।
দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের আগে কলকাতার ঐতিহাসিক নেতাজি ভবন পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধ তাকে নতুন দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।
ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, গত এপ্রিলে তাকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সম্প্রতি তিনি ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে আনুষ্ঠানিক পরিচয়পত্র গ্রহণ করেন।
রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন দীনেশ ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দেশটির সাবেক রেলমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে কংগ্রেস, জনতা দল ও তৃণমূল কংগ্রেসে সক্রিয় থাকার পর ২০২১ সালে বিজেপিতে যোগ দেন।
বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বকে ভারত হাইকমিশনার হিসেবে ঢাকায় পাঠালো। কূটনৈতিক মহলে বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




