সীমান্তে পুশ ইন বন্ধে দিল্লিকে ১৩ দফা কূটনৈতিক বার্তা পাঠিয়েছে ঢাকা


প্রকাশিত: ১১:২৪ ১৩ জুন ২০২৬
ভারত থেকে বাংলাদেশে জোরপূর্বক অনুপ্রবেশ বা ‘পুশ ইন’ বন্ধের দাবিতে দিল্লিকে ইতোমধ্যে ১৩টি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার। এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার (১২ জুন) ফরিদপুরের সালথা প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থানে রয়েছে এবং ভারত থেকে যেসব পুশ ইনের চেষ্টা করা হচ্ছে, সেগুলো প্রতিহত করা হচ্ছে। তিনি জানান, এ ধরনের কার্যক্রম বন্ধে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে দিল্লিতে ১৩টি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে।
শামা ওবায়েদ ইসলাম বলেন, কোনো দেশের অবৈধ নাগরিককে ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালা ও কূটনৈতিক প্রক্রিয়া রয়েছে। যদি কোনো বাংলাদেশি ভারতে অবৈধভাবে অবস্থান করে, তবে সেই প্রক্রিয়া অনুসরণ করেই তাদের ফেরত পাঠানো উচিত। একইভাবে বাংলাদেশেও যদি কোনো অবৈধ ভারতীয় নাগরিক অবস্থান করেন, তবে তাদেরও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ফেরত পাঠানো হবে।
তিনি আশা প্রকাশ করেন, ভারত সরকার রাতের অন্ধকারে পুশ ইন বা অনিয়মিত ফেরত পাঠানোর মতো কার্যক্রম থেকে বিরত থাকবে এবং বিষয়টি কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব হবে।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, বর্তমান সময়ে মূলধারার গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমও তথ্যপ্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার প্রবণতা উদ্বেগজনক।
সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্য ও নির্ভুল তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করারও আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




