জুলাইয়ে ৪০ লাখ পরিবারের হাতে পৌঁছাবে ফ্যামিলি কার্ড


প্রকাশিত: ১১:৩১ ১৪ জুন ২০২৬
দেশের নিম্ন ও মধ্যআয়ের মানুষের সহায়তায় আগামী ১ জুলাই থেকে ৪০ লাখের বেশি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান কর্মসূচিও নতুন উদ্যমে চালু করা হবে।
রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও বিস্তৃত ও কার্যকর করতে সরকার এ উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি বলেন, কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে কৃষকদের জন্য বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি চালু করা হচ্ছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং মাঠপর্যায়ে সেবা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে কৃষি কর্মকর্তার সংখ্যা বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সুবিধাভোগীরা আরও সহজে সরকারি সহায়তা পেতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কার্ড বিতরণ কার্যক্রমের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং নির্ধারিত সময়ে দেশব্যাপী এ কর্মসূচি শুরু হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




