আজও সচিবালয়ে জড়ো হয়েছেন পদ-পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা

ছবি সংগৃহীত

প্রকাশিত: ১২:২৯ ৭ আগস্ট ২০২৪
আজও সচিবালয়ে জড়ো হয়েছেন পদ-পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা সরকার পতনের পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আজও ভিড় জমিয়েছেন পদ-পদোন্নতিবঞ্চিত বিএনপি-জামায়াতপন্থি কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবারও তারা সচিবালয়ে ভিড় জমান, বৈঠক করেন।
বুধবার (০৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সচিবালয়ে এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে যারা পদ হারিয়েছেন এবং পদোন্নতি বঞ্চিত হয়েছেন, সেসব কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে ভিড় জমিয়েছেন। তারা বিএনপি-জামায়াতপন্থি বলে পরিচিত।
র্যাব ডিজি, ডিএমপি কমিশনারসহ ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
থামানো হলো প্লেন, তল্লাশিতে পাওয়া গেল না জিয়াউল আহসানকে
দেখা যায়, এসব কর্মকর্তা-কর্মচারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ বিভিন্ন জায়গায় ভিড় জমাচ্ছেন। বিভিন্ন জায়গায় তারা বৈঠকও করছেন।
এর আগে, সকাল ৯টায় নির্ধারিত সময়ে সচিবালয়ে প্রবেশ করেন কর্মকর্তা-কর্মচারীরা। আজও গেটে পুলিশের কাউকে দেখা যায়নি। সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
এর আগে মঙ্গলবার (০৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা যায়, মন্ত্রীরা অফিস করলে অধিকাংশ সময় তাদের রুমগুলোতে কর্মকর্তা-কর্মচারী, নেতা-কর্মীদের ভিড় থাকতো। কিন্তু এদিন রুমগুলো ফাঁকা পড়ে ছিল। রুমের সামনে থেকে নেম-প্লেটগুলোও সরানো হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




