বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর


প্রকাশিত: ০৩:১৪ ১ সেপ্টেম্বর ২০২৬
পারস্পরিক স্বার্থ, সহযোগিতা ও দুই দেশের জনগণের কল্যাণকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। একই সঙ্গে বাণিজ্য, অর্থনীতি, স্থানীয় সরকার এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজের কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন এলজিআরডি মন্ত্রী। বৈঠকে বাংলাদেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক ও ঘনিষ্ঠ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি মুক্ত বাণিজ্যের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। মন্ত্রী বলেন, জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নেওয়া সম্ভব। অন্যদিকে স্থানীয় সরকার খাতে দক্ষতা উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ে ভারতের আগ্রহের কথা জানান হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
স্থানীয় সরকার ব্যবস্থাপনা নিয়ে অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে ভারতের হায়দরাবাদের একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের প্রশিক্ষণের সুযোগ তৈরির প্রস্তাবও দেওয়া হয়। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকারের পাঁচটি স্তরের নির্বাচন চলতি অর্থবছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে সরকারের।
সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণে ভারত আগ্রহ প্রকাশ করেছে এবং প্রয়োজনে ভারতীয় পর্যবেক্ষক পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে পরবর্তী সময়ে আলোচনা করা হবে। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভবিষ্যতে বাংলাদেশ-ভারত সহযোগিতা আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




