জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান


প্রকাশিত: ১০:৫৩ ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর অধিবেশনে বাংলাদেশের হয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সংক্ষিপ্ত সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশে ফেরার প্রস্তুতি রয়েছে। সফরের সময়সূচি সংক্ষিপ্ত করার বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমেও উঠে এসেছে।
নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠক ও বাংলাদেশ আয়োজিত বিভিন্ন আলোচনায় অংশ নেবেন। উন্নয়ন, মহামারি মোকাবিলা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং পরমাণু নিরস্ত্রীকরণসহ বিভিন্ন বিষয়ে আয়োজিত বৈঠকে তার অংশ নেওয়ার কথা রয়েছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়েও বাংলাদেশের উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হবে।
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি চলছে। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ আন্তর্জাতিক পর্যায়ের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
এদিকে সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে জানা গেছে। তবে বিভিন্ন নেতার সঙ্গে সম্ভাব্য বৈঠকের সময়সূচি পরিবর্তিত হতে পারে এবং কিছু বৈঠক শেষ মুহূর্তে চূড়ান্ত হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
এর আগে তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর দীর্ঘ করার পরিকল্পনা ছিল। প্রাথমিকভাবে ২১ থেকে ২৯ বা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে অবস্থান এবং নিউইয়র্কের পাশাপাশি সানফ্রান্সিসকো সফরের কথা শোনা গিয়েছিল। তবে পরবর্তী সময়ে সফর সংক্ষিপ্ত করে শুধু নিউইয়র্ককেন্দ্রিক কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রীয় ব্যয় কমানো ও সময় ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রধানমন্ত্রীর সম্মানে নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা আয়োজনের প্রস্তুতিও বাতিল হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। সরকারি অর্থ ব্যয়ে বড় ধরনের সংবর্ধনা আয়োজনের বিষয়ে তারেক রহমান আগ্রহী নন বলে দলীয় সূত্রের বরাতে জানা গেছে। অন্যদিকে দলীয় উদ্যোগে অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা থাকলেও প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত সফরের কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




