খালিদ হাসানকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের দাবি


প্রকাশিত: ০৪:৫০ ১০ আগস্ট ২০২৪
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে হেফাজত ও চরমোনাই নেতা খালিদ হাসানকে অপসারণের দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এ দাবি করেন।
আল্লামা ইমাম হায়াত বলেন, হেফাজত নামে দলটি অরাজনৈতিক বলে মিথ্যা দাবি করলেও প্রকৃতপক্ষে ভয়ঙ্কর হিংস্র অপরাজনীতিতে যুক্ত। আফগান তালেবানের মতো দলটি মা বোনদের চতুর্থ শ্রেণির বেশি পড়ালেখা নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। চরমোনাই ইসলামী আন্দোলনের নামে আরেকটি ধর্মের নামে দল প্রকাশ্যে খুনি এজিদের স্বৈরদস্যুতন্ত্রের সমর্থন করে এ দেশে তালেবানি আইএস রাষ্ট্র কায়েমের তৎপরতায় লিপ্ত। এসব দলগুলো ইসলামের প্রকৃত শিক্ষার বিপরীত এবং ইসলামের নাম ব্যবহার কেবলমাত্র মুসলিমদের ধর্মীয় আবেগ ব্যবহার করে ধর্মের অপব্যবহার করে রাষ্ট্র জবরদখল করে তাদের অধর্ম উগ্রবাদ জঙ্গিবাদ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।
ধর্মের নামধারী অধর্ম উগ্রবাদী অসাম্প্রদায়িক দল নয়, কোনো রাজনৈতিক দলের নেতাই অন্তর্বর্তীকালীন সরকারে থাকতে পারে না। থাকলে ভবিষ্যৎ নির্বাচন কোনো মতেই জনগণের নির্বাচন হবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই দলনিরপেক্ষ হতে হবে না হয় গণআন্দোলন দেশ জনগণ ও গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে।
ইমাম হায়াত বলেন,অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশ ও জনগণের স্বাধীনতা গণতন্ত্রের আশা অর্পিত এবং জনগণের আমানত হিসেবে রাষ্ট্রক্ষমতা অর্পিত। আমরা দৃঢ়ভাবে বলছি এ সরকারকে অবশ্যই দল নিরপেক্ষ থাকতে হবে। এজন্য হেফাজত ও ইসলামি আন্দোলন নামধারী ধর্মীয় নেতা খালিদ হাসানকে অবশ্যই উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করে এ সরকারের দলনিরপেক্ষ নীতি ও চরিত্র রক্ষা করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লবের উপদেষ্টা চেয়ারম্যান ফাতেহা রাহনুম, মহাসচিব শেখ রায়হান রাহবার ও দলের প্রেসিডিয়াম সদস্য বৃন্দ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




