চেয়ারম্যানের পর এবার বিএসইসির দুই কমিশনারের পদত্যাগ


প্রকাশিত: ০৫:৪৪ ১২ আগস্ট ২০২৪
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামের পর এবার সংস্থাটির দুই কমিশনার পদত্যাগ করেছেন। তারা হলেন- কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ ও রুমানা ইসলাম।
সোমবার (১২ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএসইসির সূত্র জানায়, গতকাল রোববার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে এই দুই কমিশনারকে পদত্যাগ করতে বলা হয়। এরপর ওই দিন বিকেলেই তারা পদত্যাগপত্র জমা দেন। এর আগে গত শনিবার বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম পদত্যাগ করেন। ফলে বিএসইসির পাঁচ সদস্যের কমিশনের মধ্যে তিনজন পদত্যাগ করলেন। এখনও দায়িত্বে রয়েছেন কমিশনার মু. মোহসিন চৌধুরী ও এ টি এম তারিকুজ্জামান। এর মধ্যে রোববারই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বিএসইসির দায়িত্ব দেওয়া হয় মু. মোহসিন চৌধুরীকে।
গত ৮ মে বিএসইসির কমিশনার হিসেবে দ্বিতীয় মেয়াদে চার বছরের জন্য পুনর্নিয়োগ পান শেখ শামসুদ্দিন আহমেদ। দ্বিতীয় দফায় নিয়োগের তিন মাসের মাথায় এসে পদত্যাগ করতে হলো এই কমিশনারকে।
বিএসইসিতে প্রথম নারী কমিশনার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক রুমানা ইসলাম নিয়োগ পান ২০২২ সালের ৮ মে। চার বছর মেয়াদে নিয়োগ পান তিনি। তবে মেয়াদ পূর্তির আগেই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাকেও পদত্যাগ করতে হলো।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে টানা ১৬ বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। এরপর একে একে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতিবাজ ও দলীয় কোটায় নিয়োগ ও প্রমোশন প্রাপ্তদের পদত্যাগের দাবিতে শুরু হয় বিক্ষোভ। ইতোমধ্যে প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুই ডেপুটি গভর্নর, বিএফআইইউর প্রধান, কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টাসহ অনেক সংস্থার প্রধান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




