এবার সরানো হলো সিআইডি প্রধানকে


প্রকাশিত: ০১:৪০ ১৩ আগস্ট ২০২৪
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি), র্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনারের পর এবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ আলী মিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে সরিয়ে দেওয়ার বিষয়টি জানানো হয়েছে।
তবে এখনো নতুন করে কাউকে সিআইডি প্রধানের দায়িত্ব দেওয়া হয়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২২ সালের আগস্টে মোহাম্মদ আলী মিয়া সিআইডির দায়িত্ব নেন। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানায় জন্মগ্রহণ করেন। তিনি ১৫তম বিসিএস কর্মকর্তা হিসেবে ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
মোহাম্মদ আলী মিয়া ডিআইজি হিসেবে পুলিশের বিশেষ শাখা (এসবি), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, হবিগঞ্জ ও মানিকগঞ্জের জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন। সিআইডির আগে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




