এবার শিক্ষার্থীরা আন্দোলনে নামছেন রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে

এবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা ঘোষণা দিয়েছেন, যৌথ অবস্থান কর্মসূচি পালনের। - ছবি সংগৃহীত

প্রকাশিত: ১২:১৫ ২০ আগস্ট ২০২৪
মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করা হবে।

বিষয়টি নিয়ে আন্দোলন সংশ্লিষ্ট শিক্ষার্থী আরেফিন ঢাকা পোস্টকে বলেন, বিগত সরকারের সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তার পদে থাকার বৈধতা হারিয়েছেন। যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা ছেড়ে পালিয়েছেন, সেহেতু তার নির্বাচিত ব্যক্তিও রাষ্ট্রপতি থাকতে পারেন না। আমরা চাই বর্তমান রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতা আসার পর থেকে বারবার পাল্টা অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। তাই ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী করে রাষ্ট্রের নতুন সংবিধান প্রণয়ন করে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষার জন্য জোর চেষ্টা চালিয়ে যেতে হবে। একইসঙ্গে অবৈধ সরকার অধীনে সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করার দাবিও জানান তিনি।
ভারতের সঙ্গে সব চুক্তি বাতিলের দাবি জানিয়ে তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে দেশের স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে। এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছেন। বর্তমানে ২১ সদস্য বিশিষ্ট এই অন্তর্বর্তীকালীন সরকারই দেশ পরিচালনা করছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




