• বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

সাগর-রুনি হত্যার ১৩ বছর, আশ্বাস পিবিআইয়ের!

সাগর-রুনি হত্যার ১৩ বছর, আশ্বাস পিবিআইয়ের!

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি, সাগর সরওয়ার এবং মেহেরুন রুনি নামে সাংবাদিক দম্পতি রাজধানী ঢাকায় নির্মমভাবে খুন হন। ১৩ বছর পেরিয়ে গেলেও, তাদের হত্যাকাণ্ডের রহস্য এখনো উদ্‌ঘাটিত হয়নি, তবে তদন্তকারীরা আশাবাদী। মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের একটি ভাড়া বাসায় খুন হন। ১৩ বছর পরেও মামলার তদন্ত প্রতিবেদন ১১৫ বার পিছিয়ে গেছে, কিন্তু এখন নতুন আশার সঞ্চার করেছে পিবিআই। আগামী ২ মার্চ নতুন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য হয়েছে।

ছয় দাবি নিয়ে শহীদ মিনারে বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি !

ছয় দাবি নিয়ে শহীদ মিনারে বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি !

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। পূর্ব ঘোষিত ৬ দফা দাবি নিয়ে সকাল থেকেই তারা শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। এ সময় তাদের সঙ্গে আছেন পরিবারবর্গও। এ কর্মসূচি আয়োজন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। সংগঠনটির সভাপতি ফয়জুল আলম জানান, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল ও কারাবন্দি সদস্যদের মুক্তি দেওয়ার দাবিতে ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে। তিনি আরও বলেন, "যদি সুখবর না আসে, তবে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।"