নবজাতকের বালিশ যেমন হবে

প্রকাশিত: ০১:০৭ ২৭ জুলাই ২০২৪
পরিবারে নতুন সদস্যের আগমনে মানেই আনন্দ। সময়টা নানা আয়োজনে উৎসব মুখর হয়ে ওঠে। একটা নতুন প্রাণ, নতুন জীবন, স্পর্শকাতর অনুভূতি, প্রথম ছোঁয়া সবই যেন এক ভিন্ন আবেগের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
তবে এই সময়ে বাড়িতে নানা রকম উপহারের সঙ্গে আসে নানা পরামর্শও। নানান ধরনের মন্তব্য, নানা উপদেশ, সতর্কতা শুনে নতুন মা অনেক সময়ই বিভ্রান্তিতে পড়ে যান। নবজাতক শিশুকে নিয়ে চিন্তাভাবনা যেন শেষ নেই এর মধ্যে উল্লেখযোগ্য চিন্তা ভাবনা হচ্ছে নবজাতকের মাথার আকৃতি ও বালিশ নিয়ে।
নবজাতক শিশু জন্মের পর স্বাভাবিকভাবেই ১৮-২০ ঘণ্টা ঘুমিয়ে থাকে। পর্যাপ্ত ঘুম বাচ্চার মস্তিষ্কের বিকাশের জন্য জরুরি। বাচ্চার ঘুমের সময়টা যেন নির্বিঘ্নে কাটে, সেদিকে খেয়াল রাখার দায়িত্ব মায়েরই। বাচ্চার জন্মের পর তার মাথার আকৃতি নিয়ে দুশ্চিন্তা থেকে বাড়ির বয়োজ্যেষ্ঠরা বিভিন্ন ধরনের ব্যবস্থা করে থাকেন, যেগুলোর বেশির ভাগেরই বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে এই নিয়মগুলো যুগের পর যুগ বিশ্বাস থেকেই পালন করা হয়ে থাকে। যুগ যুগ ধরে শর্ষের বালিশে শোয়ানোর এক বিশেষ প্রচলন রয়েছে আমাদের দেশে। প্রায় সব পরিবারই এই কাজটি করে থাকে। অনেকেই মনে করেন, শর্ষের বালিশে শোয়ালে বাচ্চার মাথার আকার ঠিকঠাক গোল হয়। নতুন মাকেও তাই চাপ দেওয়া হয় বাচ্চাকে সর্ষের বালিশে শোয়াতে।
তবে চিকিৎসকদের মতে, এই ধারণা পুরোই ভ্রান্ত। আসলে সর্ষের বালিশে শোয়ানোর সঙ্গে শিশুর মাথার গঠনের কোনো সম্পর্ক নেই। কিংবা মাথার আকৃতি পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনা নেই। তবে শর্ষের বালিশে শোয়ালে মাথায় তুলনামূলকভাবে কম চাপ পড়ে। বালিশের ভেতরে সর্ষের বালিশ তুলনামূলকভাবে নিরাপদ।
বাচ্চাদের বিছানা বালিশের ক্ষেত্রে প্রথমেই খেয়াল রাখতে হবে বাচ্চা যেন আরাম পায়। নবজাতকের ত্বক অতি-সংবেদনশীল হওয়ায় সুতি কাপড়ের বিছানা বালিশ ব্যবহার করাই ভালো। তবে বর্তমানের চিকিৎসকেরা সাধারণত নবজাতক শিশুর জন্য বালিশ ব্যবহার করাকে খুব একটা উৎসাহিত করেন না। কারণ, শিশুর জন্মের পর প্রথম মাসগুলোতে তার ঘাড় ও মাথার সঠিক নিয়ন্ত্রণের অভাব থাকে। এ জন্য বাচ্চার নাক বা মুখ যদি বালিশ বা অন্য কোনো কিছুতে আবৃত হয়ে যায়, সেক্ষেত্রে সে তার মাথা সরিয়ে ফেলতে পারবে না। এতে শিশুদের দমবন্ধ হয়ে বরং বিপদ হতে পারে। এছাড়াও মাথা বা ঘাড়ের পেশিতে আঘাত লাগতে পারে। বেশির ভাগ শিশু-বিশেষজ্ঞদের মতে, বাচ্চাকে সমতলে, দৃঢ় পৃষ্ঠের ওপরে শুইয়ে রাখা উচিত। তারা দুই বছরের নিচের শিশুদের ক্ষেত্রে বালিশ ব্যবহারে খুব একটা উৎসাহিত করেন না।
যা খেয়াল রাখবেন
নবজাতকের মাথার আকৃতির সঙ্গে মাথার নিচের বালিশটি উপযুক্ত মাপের হওয়া উচিত। পুরনো নরম পাতলা সুতির কাপড় পেঁচিয়ে গোল করেও বালিশ হিসেবে ব্যবহার করা যেতে পারে। এতে করে শিশুর মাথা আকৃতি গোল থাকবে। আর বালিশের কভারও পাতলা সুতি কাপড়ের হলে ভালো। নবজাতক শিশুর জন্য সুগন্ধি বা পালকযুক্ত বালিশ ব্যবহা র না করাই ভালো। এতে করে শিশুর অ্যালার্জির সমস্যাসহ শ্বাসপ্রশ্বাসে সমস্যা হতে পারে। নবজাতক শিশু যদি কটে ঘুমায়, তাহলে এমন বালিশ হওয়া উচিত তা যেন কটে আঁটোসাঁটোভাবে এঁটে যায়। তাই আগে থেকে মাপ নিয়ে সেই ধরনের বালিশ বানিয়ে নিতে পারেন।
বিজ্ঞাপন
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে