প্রেসক্লাবের কমিটি ‘বাতিল’ ঘোষণা করে বিজ্ঞপ্তি, সমালোচনার মুখে সংশোধন


প্রকাশিত: ০৩:০১ ২৭ আগস্ট ২০২৪
আওয়ামী লীগ সরকারের পতনের পর দখলদারিত্বের নতুন নজির দেখিয়েছে বিএনপি; জেলা প্রেসক্লাবের কমিটিকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বাতিল ঘোষণা করেছে। এ কাণ্ড ঘটিয়েছে শেরপুর জেলা বিএনপি। পরে অবশ্য সমালোচনার মুখে ‘বাতিলের ঘোষণা’ বাদ দিয়ে প্রেস বিজ্ঞপ্তিটি সংশোধন করা হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে ক্ষমতার পালাবদলের হিড়িকের মধ্যে গত ২২ আগস্ট এনটিভির কাকন রেজাকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের মাসুদ হাসান বাদলকে সাধারণ সম্পাদক করে শেরপুর প্রেসক্লাবের ২২ সদস্যের কমিটি গঠন করা হয়।
এর চার দিনের মাথায় গতকাল সোমবার রাতে জেলা বিএনপির প্যাডে জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই কমিটি বাতিল ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শেরপুর প্রেসক্লাবের কমিটির বিষয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ কেউ অবগত নন। তাই ওই কমিটি বাতিল ঘোষণা করা হলো। পরে সব সাংবাদিকের সঙ্গে সমন্বয় করে একটি সুন্দর ও শক্তিশালী কমিটি গঠন করা হবে।’
বিএনপির এই অবিমৃষ্যকারী, এখতিয়ারবহির্ভূত ও নজিরবিহীন কাণ্ডে স্তম্ভিত হয়ে পড়েন গণমাধ্যমকর্মীসহ সচেতন মহল। সাংবাদিকদের পেশাজীবী সংগঠনকে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ‘বাতিল ঘোষণায়’ সমালোচনার ঝড় ওঠে।
বিএনপির এই কাণ্ডের নিন্দা জানিয়ে শেরপুর জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি-সম্পাদক এক যৌথ বিবৃতিতে বলেন, ‘প্রেসক্লাব একটি অরাজনৈতিক ও সর্বজনীন পেশাজীবী সংগঠন। আমরা সব রাজনৈতিক দলকে শ্রদ্ধা করি। তবে এ ধরনের অনভিপ্রেত ঘটনা সাংবাদিকদের কণ্ঠরোধের শামিল।’
এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘টাইপিং মিসটেকের কারণে কমিটি বাতিল লেখা হয়েছে। ওটা আমরা আবার রিভাইস দিচ্ছি, কারেকশন করে দিচ্ছি। আমরা অবগত নই, সে পর্যন্ত থাকবে। কমিটি বাতিলের কথাটা বাদ যাবে।’
এদিকে ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, ‘আমি প্রেস বিজ্ঞপ্তিটি পেয়েছি, এটা দুঃখজনক। এটা তো করতে পারে না। আমি বিষয়টি নিয়ে কথা বলছি। তিনি আরও বলেন, জাতীয় প্রেসক্লাব বা কোনো জেলা প্রেসক্লাব বিএনপির অঙ্গ বা সহযোগী সংগঠন না, বিএনপির পেশাজীবী কোনো সংগঠনও না। এটাতে সরাসরি হস্তক্ষেপ করার কোনো সুযোগই নাই।’
সমালোচনার মুখে পরে সোমবার রাতেই সংবাদ বিজ্ঞপ্তিটি সংশোধন করে জেলা বিএনপি। সেখানে কমিটি বাতিলের লাইনটি ছিল না। তবে, ‘পরবর্তীতে সকল সাংবাদিকের সাথে সমন্বয় করে একটি সুন্দর ও শক্তিশালী কমিটি গঠন করা হবে’ এই অংশটি রাখা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



