পটুয়াখালী অন্ধ কল্যান সমিতির দখল নিতে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি

পটুয়াখালী অন্ধ কল্যান সমিতির দখল পেতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে দুই গ্রুপ। ৫ আগষ্ট সরকার পতনের পর গত ৫ সেপ্টেম্বর বিএনএসবি চক্ষু হাসপাতালের কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার লক্ষ্যে অন্ধ কল্যান সমিতির দায়িত্ব গ্রহন করে ১৭ নতুন কমিটি। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে পটুয়াখালী অন্ধ কল্যান সমিতির নতুন কমিটিকে অবৈধ ঘোষনা করে জবরদখল মুক্ত গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে পরিচালনা কমিটি গঠনের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন এ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন তপন, কমিউনিস্ট পার্টির নাসির উদ্দীন তালুকদার প্রমুখ। মানব বন্ধনে অংশগ্রহণ করেন অন্ধ কল্যাণ সমিতির আজীবন সদস্যবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ। বক্তারা অন্ধ কল্যান সমিতিকে জবরদখল মুক্ত করে গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা কমিটি গঠনের দাবি জানান।
অপরদিকে গত ৫ সেপ্টেম্বর গঠিত বিএনপি নেতা মোশতাক আহম্মেদ পিনু ও জেলা যুবদল সভাপতি মনিরুল ইসলাম লিটনের কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অন্ধ কল্যান সমিতির আজীবন সদস্যের ব্যানারে সোনালী ব্যাংক চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শিপলু খান প্রমুখ। বক্তারা বলেন ছাত্র জনতার গনঅভ্যুত্থানে ফ্যাসিবাদি সরকারের পতনের পর অকার্যকর কমিটির কারনে অন্ধ কল্যান সমিতির কার্যক্রম স্থবির হয়ে পরে। বিএনএসবি চক্ষু হাসপাতাল তথা অন্ধ কল্যান সমিতির কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। একটি চক্র নতুন কমিটির কার্যক্রমকে বাধাগ্রস্থ করার চক্রান্ত করছে তাদের প্রতিহত করতে হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে





