সাভারে ছাত্রদল নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ


প্রকাশিত: ০৭:১১ ১৪ সেপ্টেম্বর ২০২৪
সাভারে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। সকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের আইচানোয়াদ্দা এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় ছাত্রদল নেতা নাঈম খান(২৫) বাদি হয়ে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, আইচানোদ্দ এলাকার মৃত মুনসুর আলীর ছেলে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রশীদ মোল্লা (৬৫), তার ছেলে লিটু মোল্লা (৩৮), টুটুল মোল্লা (৩৬), পলাশ মোল্লা (৩২)।

অভিযোগ সূত্রে জানাযায়, বিবাদীরা এলাকার চাঁদাবাজি, লুটপাট, মাদক বিক্রয়সহ কিশোরগ্যাং তাদের নেতৃত্বে পরিচালিত হয়। এসব কর্মকান্ডে আমরা প্রতিবাদ করিলে বিবাদীরা আমাদেরকে বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ হুমকী দিয়া আসছে। তারই প্রেক্ষিতে আজ ১৪ সেপ্টেম্বর সকালে আইচানোয়াদ্দায় অবস্থিত বেনহাম ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ভিতরে পিএম এর কক্ষে অবস্থান করিয়া উক্ত প্রতিষ্ঠানের সম্মুখে প্রতিনিয়ত বখাটে এবং কিশোর গ্যাং এর দৌরাত্ম্য বেড়ে যাওয়ার বিষয় নিয়ে ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে আলোচনা করি। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আমাদের মতামতের সহিত একমত পোষণ করেন এবং বখাটে ও কিশোর গ্যাং এর দৌরাত্মক কমানোর জন্য প্রশাসনের পাশাপাশি সকলের সহযোগিতা চান। আলোচনার শেষের দিকে ওই প্রতিষ্ঠানে অবস্থানকালীন সময়ে সেই আলোচনার বিষয় সংবাদ পেয়ে উল্লেখিত বিবাদীরাসহ অজ্ঞাতনামা ৭/৮ জন বিবাদী দেশীয় মারাত্মক অস্ত্রে সঙ্গে আমি কোন কিছু বুঝে ওঠার পূর্বেই আমার উপর অতর্কিতভাবে আক্রমন করে। একপর্যায়ে বিবাদী রশীদ মোল্লার পকেটে থাকা ধারালো চাকু বাহির করিয়া উক্ত চাকু দিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বাম পাজরে আঘাত করিয়া মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে। তখন বেনহাম ফার্মাসিউটিক্যাল লি: এর কর্তৃপক্ষ আমাকে বিবাদীদের কবল থেকে রক্ষা করার চেষ্টা করে। এক পর্যায়ে আমি জীবন বাঁচানোর জন্য উক্ত প্রতিষ্ঠান হইতে বাইরে বের হয়ে দৌড় দিলে বিবাদীরাসহ অজ্ঞাতনামা ৭/৮ জন বিবাদী আমাকে দেশীয় ধারালো অস্ত্র ছোরা, রামদা লোহার রড, লাঠি এবং চাকু নিয়া ধাওয়া করে। পথিমধ্যে পিছন দিক হইতে বিবাদী লিটু মোল্লা ও টুটুল মোল্লা লোহার রড দিয়া পিটাইয়া আমার শরীরে বিভিন্ন স্থানে ফাটা মারাত্মক ও নীলাফুলা জখম করে। এ ঘটনার সময় বিবাদী পলাশ মোল্লা আমার বন্ধু কাউসার আহমেদ কাঁকন মোল্লা কে লাঠি দিয়া পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখন করে। উক্ত ঘটনা দেখে ও আমাদের ডাক চিৎকার শুনে আশপাশ থেকে লোকজন এসে আমাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এবিষয়ে বেনহাম ফার্মাসিউটিক্যালের প্লান্ট ম্যানেজার, বিদ্যুৎ কুমার সরকার বলেন, আমি নাঈমের সাথে আমার অফিসে বসে কথা বলছিলাম। এমন সময় হঠাৎ করে একজন বয়স্ক ব্যক্তি আমাদের রুমে প্রবেশ করেন। তাকে আমি বসতে বলি। এমন সময় ওই ব্যক্তি নাঈমের উপর ক্ষিপ্ত হন এবং পকেট ছুরি বের করে তাকে আক্রমণ করে। পরে আমরা নাঈম কে সেভ করি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



