রাষ্ট্র পরিচালনায় এ সরকার অভিজ্ঞ নয় : আলাল


প্রকাশিত: ০৫:০৭ ১৬ অক্টোবর ২০২৪
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আমরা প্রথম থেকেই বলে এসেছি অন্তর্বর্তী সরকার যাদের নিয়ে গঠিত হয়েছে তারা এনজিও নিয়ে কাজ করেছেন। আরেকজন আছেন শিক্ষক। রাষ্ট্র পরিচালনায় তাদের কোনো অভিজ্ঞতা নেই। বারবার বলেছি বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের সাথে বসুন, ডাকুন। বিএনপি একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। আমরা অভিজ্ঞতার আলোকে সুপরামর্শ দিতে পারতাম। কিন্তু তারা শুনছেন না। পরামর্শ নিতে অসুবিধা কোথায়?
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত ডেঙ্গু রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণের ১০ দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে রাজধানীর বাংলামোটরে জনসাধারণের মাঝে প্রচারপত্র বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
আলাল বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন আজ অতিষ্ঠ। কিছুতেই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছে না। প্রশাসনসহ নানা জায়গায় পতিত স্বৈরশাসকের সিন্ডিকেট এখনো বিদ্যমান। এসব সিন্ডিকেট না ভাঙতে পারলে গণঅভ্যুত্থানের শতভাগ সফলতা আসবে না। এসব সমস্যা নিরসনে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি।
তিনি বলেন, বিএনপি জনগণ কর্তৃক সৃষ্ট দল। তাই জনগণ যখন বিপদে পড়ে, অশান্তিতে থাকে, তখনই বিএনপি তাদের পাশে দাঁড়ায়। কিছুদিন আগে বন্যার সময় আমরা সাধ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ডেঙ্গু প্রতিরোধেও জনসচেতনতা সৃষ্টির জন্য এখনো বিএনপি কাজ করে যাচ্ছে।
আয়োজক সংগঠনের সভাপতি মাহফুজ কবির মুক্তার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের সভাপতি খালিদ হাসান জ্যাকি, প্রচার দলের সাধারণ সম্পাদক আকবর হোসেন প্রমুখ।
লিফলেট বিতরণকালে প্রচার দলের সিনিয়র সহসভাপতি আল আমিন খান, সহসভাপতি রুহুল আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিদুজ্জামান ডাবলু, সাহিত্য ও প্রকাশনা প্রকাশনা রুহুল আমিন, সহঅর্থ সম্পাদক কামাল উদ্দিন আহমেদসহ ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট এবং হাজারিবাগ থানা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার, চার দিনে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি
- হ্যাটট্রিকে মেসির ঝড়, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আর্জেন্টিনার
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকা কঠিন হতো ইসরায়েলের’
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- সরকারি ব্যয় কমছে ২ হাজার কোটি টাকা, সংসদে সংশোধিত বাজেট প্রস্তাব
- নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- আজ ঘোষণা হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ দল, নেইমারকে ঘিরে বাড়ছে অপেক্ষা
- নানির বাগানবাড়িতেই চিরনিদ্রায় কারিনা
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর





