প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিন: বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর


প্রকাশিত: ১১:৫৯ ১৮ নভেম্বর ২০২৪
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, মাওলানা ভাসানীর জন্ম না হলে বাংলাদেশ হতো কিনা সন্দেহ আছে। সকল অন্যায়, অনাচার, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে আপোসহীন থেকে মানুষের অধিকার আদায়ে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।
তিনি আরো বলেন, সরকারকে বিএনপি সমর্থন দিয়ে যাচ্ছে। এ সরকারকে বিএনপি ব্যর্থ হতে দিবেনা। তবে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। জনগনের ভোটে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিও জানান তিনি।
১৭ নভেম্বর রবিবার দুপুরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গনে জেলা বিএনপি আয়োজিত স্মরনসভায় তিনি এসব কথা বলেন।
এসময় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু উপদেষ্টাদের উদ্যেশ্যে বলেন ,যারা সরকারে আছেন, অথচ আজকে তারা মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে আসেননি এর জন্য তাদের মাসুল গুণতে হবে। বিএনপি গুনী মানুষের সম্মান দিতে জানে। মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে অন্তবর্তী সরকারের কোন উপদেষ্ঠা না আসায় ক্ষোভ প্রকাশ করে সুলতান সালাউদ্দিন টুকু।
এসময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী সামছুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা আতাউর রহমান ঢালী, আবুল কালাম আজাদ, ওবায়দুল হক নাসির অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
এরআগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন ও মোনাজাত করেন নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের



