বাংলাদেশের ২০ কোটি লোক সোলজার


প্রকাশিত: ০৪:২৫ ১ ডিসেম্বর ২০২৪
ভারতকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশে ২০ কোটি লোক কিন্তু সোলজার। যদি আজকে বাংলাদেশ দখল করতে হয়, তাহলে ২০ কোটি লোকের রক্ত পাড়া দিয়ে দেশ দখল করতে হবে।
আজ রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘বর্তমান প্রক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।
ভারতীয় নেতাদের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, “তারা বলে যে ‘বাংলাদেশকে আমরা স্বাধীন করে দিয়েছি’। ভারত আমাদের দেশকে স্বাধীন করে দেয়নি। আমরা বলি, আমরাই বাংলাদেশকে স্বাধীন করেছি, বরঞ্চ তোমরা (ভারত) পাকিস্তানকে ভাগ করেছিলে। তোমাদের স্বার্থে, আমাদের স্বার্থে নয়।”
ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তারা বলেছে, দু’টি হিন্দু রাষ্ট্র বানাতে চায়। এমনি বলে, ‘চট্টগ্রাম দখল করতে চায়’। সবাই বলে বাংলাদেশ ছোট, গরিব দেশ। কিন্তু আমি মনে করি বাংলাদেশ উদার ও অনেক শক্তিশালী দেশ। ভারতকে একটা কথা মনে রাখতে, আমাদের সোলজার কম। আমি তাদের ভাবতে বলব, আমরা একাত্তর সালে ট্রেনিং ছাড়া যুদ্ধ করেছি। ২৪’ সালে হাসিনার পতনেও আমরা, আমাদের ছেলে-মেয়েরা বিনা অস্ত্রে যুদ্ধ করেছি। বাংলাদেশে ২০ কোটি লোক কিন্তু সোলজার। যদি আজকে বাংলাদেশ দখল করতে হয়, তাহলে ২০ কোটি লোকের রক্ত পাড়া দিয়ে দেশ দখল করতে হবে।
আওয়ামী লীগ ১৫ বছরে দেশের সকল ইতিহাস নষ্ট করেছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে সঠিক ইতিহাস নষ্ট করে ফেলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। দেশের সেক্টর কমান্ডারের অফিস ছিল ভারতে। একমাত্র জিয়াউর রহমানের অফিস ছিল সিলেটে। আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাস বইয়ে পড়েছে। তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি। আমরা সম্মুখ সারির যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছি।
আওয়ামী সরকারের আমলে নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, এখনো আমাদের কোর্টে যেতে হয়। কোর্টের বারান্দায় ঘুরতে হবে। ইনশা আল্লাহ, সঠিক সময়ে আমরা ন্যায় বিচার পাব। আমার এমন কোনো বছর নাই যে বছর জেলে যাই নাই।
মির্জা আব্বাস বলেন, এই সরকারকে বিব্রত করার জন্য একটি চক্রান্ত করছে। কিন্তু আমরাসহ কয়েকটি রাজনৈতিক দল, এই সরকারকে স্বার্থক করার জন্য কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, কিন্তু একটি মহল বিএনপিকে আওয়ামী লীগের সাথে মেলাচ্ছে। দেশের কিছু ইউটিউবার আছে, যাদের কোনো কাজ নাই তারা এসব কাজ করছে। আমরা প্রমাণ করেছি গণতান্ত্রিক দল। কারণ আমরা সুষ্টুভাবে ক্ষমতা হস্তান্তর করেছি। আওয়ামী লীগ যদি সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করত, তাহলে আজকে দেশের এই অবস্থা হতো না।
আলোচনা সভায় স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপত্বিতে বিশেষ অতিতি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব আবুল সালাম আজাদ, গণঅধিকার পরিষের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ প্রমুখ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




