চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল দুই উপজেলায়


প্রকাশিত: ০৭:৩৪ ২৬ মে ২০২৪
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় দুটি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। যাঁদের প্রার্থিতা বাতিল করা হয়েছে তাঁরা হলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরী ও পাবনার ঈশ্বরদীর মো. এমদাদুল হক।
আজ রোববার (২৬ মে) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই দুজনের বিষয়ে আলাদা আলাদা শুনানি করে কমিশন। শুনানি শেষে তাঁদের প্রার্থিতা বাতিল করে ইসি।
এদিকে শুনানি শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, শুনানিতে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবু আহমেদ চৌধুরী অভিযোগের দফা অনুযায়ী জবাব দিয়েছেন। কমিশনও তা শুনেছে। শেষে তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দিয়েছে কমিশন। অন্যদিকে পাবনার ঈশ্বরদীর চেয়ারম্যান প্রার্থী মো. এমদাদুল হক প্রতীক বরাদ্দের দিন আচরণবিধি ভঙ্গ করেন। তাঁর জবাবে সন্তুষ্ট না হওয়ায় প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দিয়েছে কমিশন।
আগামী ২৯ মে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। ঘূর্ণিঝড়ের কারণে এই নির্বাচন পেছানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ঘূর্ণিঝড়ে মাত্রার ক্ষয়ক্ষতির ওপর নির্ভর করবে ভোট বাতিলের বিষয়টি। তাঁরা মাঠপর্যায়ে যোগাযোগ রাখছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



