ভারতে অবৈধ অনুপ্রবেশ: পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ৩ আ: লীগ নেতা!


প্রকাশিত: ০১:০৭ ১৯ মে ২০২৫
ভারতে অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে রহড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের সবাই নিজেদের আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে দাবি করেছেন।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন— মজনু গাজী (৫২), মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী (৪০) এবং মোহাম্মদ মেহেদী হাসান ওরফে মিলন। মজনু গাজী খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা এবং কামাল শেখের বাড়ি খুলনার বেতকাশি এলাকায়। তবে মেহেদী হাসানের বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে রহড়া এলাকা থেকে মজনু গাজী ও কামাল শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কলকাতার নিউটাউনের লস্করপাড়া এলাকা থেকে মেহেদী হাসানকে আটক করা হয়। এদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পাঁচদিন ধরে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ শেষে রোববার (১৮ মে) তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হয়।
পুলিশকে দেওয়া জবানবন্দিতে কামাল শেখ জানান, তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের ইউনিয়ন পর্যায়ের সদস্য সচিব ছিলেন। তাঁর ভাষ্যমতে, গত ৫ আগস্ট বাংলাদেশে সরকার পতনের পর দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে তিনি ৮ আগস্ট সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গে অবৈধভাবে প্রবেশ করেন এবং রহড়া থানার বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকেন।
অন্য দুই গ্রেপ্তারকৃতও নিজেদের আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে দাবি করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর
- ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড সক্রিয়ের চেষ্টা ট্রাম্পের, যে কারণে পিছু হাঁটেন
- কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি? গবেষণায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





