গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত: খালেদা জিয়া


প্রকাশিত: ১১:২১ ২৯ মে ২০২৫
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বনির্ভরতা, উন্নয়ন এবং জাতীয়তাবাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। অথচ আজও সেই গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
খালেদা জিয়া বলেন,"প্রতি বছর মে মাসের এই দিনটি আমাদের পরিবারের জন্য বেদনার্ত স্মৃতিবাহী। কিন্তু এই শোক শুধু আমাদের পরিবারের নয়, সমগ্র জাতির। কারণ, এই দিনে জাতি হারিয়েছিল একজন দেশপ্রেমিক, সৎ, সাহসী এবং দূরদর্শী রাষ্ট্রনায়ককে।"
তিনি স্মরণ করিয়ে দেন,“চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে যিনি জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন, সেই জিয়াউর রহমানই রাষ্ট্র পরিচালনায় সততা ও দক্ষতার মাধ্যমে বাংলাদেশকে আত্মমর্যাদাশীল একটি রাষ্ট্রে রূপান্তর করতে চেয়েছিলেন। কিন্তু স্বাধীনতা ও গণতন্ত্রের সেই যাত্রা ষড়যন্ত্রে বারবার থমকে গেছে।”
বিএনপি চেয়ারপারসন বলেন,"আমরা আজও দেখি, দেশে মানুষের বাকস্বাধীনতা হরণ করা হচ্ছে, সংবাদমাধ্যমগুলো নিয়ন্ত্রণে রাখা হচ্ছে, বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এভাবে গণতন্ত্র এগিয়ে যেতে পারে না। শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে আমাদের সম্মিলিত প্রয়াস চালাতে হবে।”
তিনি বলেন,"আমি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি— গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসুন। শহীদ জিয়ার রেখে যাওয়া আদর্শিক ভিত্তিকে শক্তি হিসেবে ধারণ করুন। গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সব সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব। সেই রাজনীতিকেই অনুসরণ করুন।”
শেষে খালেদা জিয়া বলেন,“এই হোক শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে আমাদের অঙ্গীকার— বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, স্বাধীন ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করা।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




