মাহরিন চৌধুরী: এক শিক্ষিকার আত্মোৎসর্গ ও জিয়া পরিবারের আদর্শ


প্রকাশিত: ০৯:২৮ ২৩ জুলাই ২০২৫
নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী চৌধুরীপাড়ার কবরস্থানে বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাহসী শিক্ষক মাহরিন চৌধুরী (৪২)। রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনার সময় নিজের জীবন বাজি রেখে যেসব শিশু শিক্ষার্থীদের উদ্ধার করেছিলেন, সেই দৃশ্য এখনো চোখে ভাসে প্রত্যক্ষদর্শীদের।
মাহরিন ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ভাতিজি। তাঁর বাবা এমআর চৌধুরী জিয়াউর রহমানের আপন খালাতো ভাই। এই পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকেই বোঝা যায়, দেশপ্রেম ও আত্মত্যাগ ছিল তাঁর রক্তে বহমান। বিএনপি পরিবারের সদস্যরা জানান, তিনি ছিলেন দলের প্রতি আস্থাশীল এবং জাতীয় আদর্শে বিশ্বাসী এক ব্যক্তিত্ব।
২১ জুলাই বিমান বিধ্বস্ত হওয়ার পর আগুনে আচ্ছন্ন ক্লাসরুম থেকে একে একে প্রায় ২০ জন শিশুশিক্ষার্থীকে উদ্ধার করেন মাহরিন চৌধুরী। তিনি নিজে বের হওয়ার আগেই দ্বিতীয় দফা বিস্ফোরণে পুরো শরীরে আগুন ধরে যায়। দগ্ধ অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে সেখানে আইসিইউতে মৃত্যুবরণ করেন তিনি। চিকিৎসকরা জানান, তাঁর শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।
শেষ নিঃশ্বাস ত্যাগের আগে মাহরিন স্বামী মনছুর হেলালের হাত ধরে বলেন, “আমার বাচ্চাদের দেখো… তোমার সঙ্গে আর দেখা হবে না।” স্বামীকে তিনি জানান, বাচ্চারা তার সামনে পুড়ে মরছিল, তিনি কিছুতেই নিজেকে সরাতে পারেননি। এই মমতা ও আত্মত্যাগ একজন আদর্শ শিক্ষকের নয় শুধু, একজন মায়েরও।
পারিবারিক জীবনে মাহরিন ছিলেন দুই পুত্র সন্তানের মা। স্বামী মনছুর হেলাল একজন বেসরকারি প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার। দুই সন্তান আয়ান রশীদ ও আদেল রশীদ আজ এতিম হয়ে গেলেও তারা গর্ব করতে পারে, তাদের মা ছিলেন একজন সত্যিকারের বীর। শিক্ষকতা পেশায় মাহরিন ২০০২-০৩ সাল থেকে যুক্ত ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত বাংলা মিডিয়াম শাখার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন।
মাহরিন চৌধুরীর মৃত্যু নিছক একটি দুর্ঘটনা নয় – এটি এক মহীয়সী নারীর আত্মত্যাগের ইতিহাস। তিনি দেখিয়ে গেলেন কীভাবে নিজের জীবনের চেয়েও বড় হতে পারে দায়িত্ব, ভালোবাসা ও মানবিকতা। তাঁর আত্মা যেন শান্তিতে থাকে – আর জাতি যেন এমন দেশপ্রেমিক সন্তানদের স্মরণে রাখে চিরকাল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



