বিএনপির বার্ষিক আয় সাড়ে ১৫ কোটি টাকা, ব্যয় ৪ কোটির বেশি: রিজভী


প্রকাশিত: ১১:৫৮ ২৭ জুলাই ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০২৪ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে। হিসাব অনুযায়ী, দলটির এ বছরের আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা এবং ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। ফলে বর্তমানে বিএনপির ফান্ডে জমা রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।
রোববার (২৭ জুলাই) সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে দলীয় হিসাব জমা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। পরে গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি।
রিজভী বলেন, দলের আয়ের উৎস ছিল সদস্যদের মাসিক চাঁদা, বই ও পুস্তক বিক্রি, ব্যাংক সুদ এবং এককালীন অনুদান। ব্যয়ের খাতগুলোর মধ্যে ছিল ব্যক্তিগত সহযোগিতা, দুর্যোগকালীন সহায়তা, কর্মসূচি বাস্তবায়ন, লিফলেট ও পোস্টার ছাপানোসহ অন্যান্য দলীয় কার্যক্রম।
এ সময় নির্বাচন কমিশনকে উদ্দেশ করে রিজভী বলেন, “পূর্ববর্তী কমিশন প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়ে ফেলেছিল। তারা নির্বাহী বিভাগের আজ্ঞাবহ ছিল এবং ফ্যাসিবাদের হাতিয়ার হয়ে উঠেছিল। দিনের ভোট রাতে করে যে নির্বাচন বৈধতা দেওয়া হয়েছিল, তা ছিল জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”
তিনি আরও বলেন, “আগের নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, চাকরিলোভী ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছিল। এমনকি তারা শেখ হাসিনার পদলেহী একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল।”
তবে বর্তমান নির্বাচন কমিশনের প্রতি বিএনপির প্রত্যাশার কথা জানিয়ে রিজভী বলেন, “আমরা চাই কমিশন একটি দায়িত্বশীল, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করবে এবং একটি আস্থাশীল প্রতিষ্ঠান হিসেবে জনগণের সামনে নিজেদের প্রমাণ করবে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



