সিঙ্গাপুরগামী ফ্লাইটে উঠতে বাধা, বিমানবন্দর থেকে ফেরত আনোয়ার হোসেন মঞ্জু


প্রকাশিত: ১০:০২ ১৩ আগস্ট ২০২৫
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে বাধা দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে তাঁর ওঠা বন্ধ করে দেওয়া হয়।
বিমানবন্দর সূত্র জানায়, রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ ৪৪৭ ফ্লাইটে তাঁর যাওয়ার কথা ছিল। রাত ৯টার দিকে চেক-ইন সম্পন্ন করার পর ইমিগ্রেশনে তাঁকে থামিয়ে দেওয়া হয়। তবে কেন বিদেশযাত্রায় বাধা দেওয়া হলো, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছিলেন। এর আগে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ধানমন্ডি থেকে আটক হওয়ার পর সেদিনই পুলিশ তাঁকে ছেড়ে দিয়েছিল।
পিরোজপুর-২ আসন থেকে ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য মঞ্জু ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের কাছে পরাজিত হন। আওয়ামী লীগের দ্বিতীয় মেয়াদের সরকারে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি একসময় দৈনিক ইত্তেফাকের সম্পাদক এবং হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির শীর্ষ নেতা ছিলেন। পরবর্তীতে নিজ দল জাতীয় পার্টি (জেপি) গঠন করে চেয়ারম্যান হন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




