ক্ষমতা ধরে রাখতে ভারতকে ৯০০ একর জমি বিনামূল্যে দেন হাসিনা!


প্রকাশিত: ১২:৫৮ ৬ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রামের মীরসরাইয়ের কথা শুনলেই অনেকের মনে আসে বঙ্গোপসাগরের নীল ঢেউ আর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ব্যস্ততা। কিন্তু এই কৌশলগত এলাকায় ভারতীয় সংস্থা আদানি গ্রুপের জন্য ৯০০ একর জমি বিনামূল্যে হস্তান্তরের বিষয়টি নিয়ে আলোড়ন উঠেছে।
বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) জানিয়েছে, ২০১৭ সালের এপ্রিল মাসে ভারতের বিশেষ আমন্ত্রণে দিল্লি সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে জমি দেওয়ার বিষয়ে সম্মতি দেন। প্রথমে ১,০৫৫ একর জমির কথা থাকলেও পরে তা কমিয়ে ৯০০ একর জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
২০১৯ সালে আদানি বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে সমঝোতা স্বাক্ষরিত হয়। ২০২২ সালে আরও একটি চুক্তিতে ঠিক করা হয়, প্রকল্পে ব্যবহৃত যন্ত্রাংশের ৬৫ শতাংশ ভারত থেকে আমদানি করতে হবে। অর্থাৎ প্রকল্পের সব কাজই ভারতের নিয়ন্ত্রণে থাকবে, বাংলাদেশ কেবল পর্যবেক্ষকের ভূমিকায় থাকবে।
এলাকার সাধারণ মানুষ উদ্বিগ্ন। স্থানীয় কৃষকরা জমি হারানোর ভয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সামরিক বিশ্লেষক মেজর (অব.) মোহাম্মদ মোস্তফা বলেন, “শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা ভারতের জন্য এত বড় জমি দিয়েছেন। বাংলাদেশ এখানে কোনো স্বার্থ রাখে না।”
গবেষক মুজাহিদুল ইসলাম আরও যোগ করেছেন,“এই প্রকল্পের কারণে মীরসরাইয়ে একটি ছোট ভারত গড়ে উঠতে পারে, যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি।”
বর্তমানে প্রকল্পটি স্থগিত রয়েছে এবং পুনঃমূল্যায়নের প্রক্রিয়ায় আছে। স্থানীয়রা ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এলাকায় প্রবেশ করতে পারছেন। এছাড়া ৭০০ একর জমি এখন মুক্ত রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত




