আ.লীগকে ফেরাতে ভারতের মহাপরিকল্পনা ফাঁস!


প্রকাশিত: ০২:৪৫ ৭ সেপ্টেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ। এবার শুধু দেশীয় পরিকল্পনা নয়, সরাসরি ভারতের সহায়তায় শুরু হয়েছে এই মহাপরিকল্পনা। দিল্লির নীতিনির্ধারক মহল ও ভারতের তথাকথিত ‘ডিপ স্টেট’ প্রকাশ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশবিরোধী প্রচারণা জোরদার করা হচ্ছে।
গত শনিবার দিল্লিতে ভারতীয় থিংকট্যাংক গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ একটি সেমিনারের আয়োজন করে। কূটনৈতিক সূত্র জানায়, এই সেমিনারের উদ্দেশ্য ছিল বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলা এবং আওয়ামী লীগকে আন্তর্জাতিক মহলে পুনরায় গ্রহণযোগ্য করে তোলার পরিবেশ তৈরি করা। ভারত এবার শুধু বক্তব্য কিংবা পরোক্ষ সমর্থনে সীমাবদ্ধ নেই—সরাসরি বাংলাদেশের কিছু বিতর্কিত ব্যক্তিকে ব্যবহার করছে।
সেমিনারে অংশ নেন ভারতের সামরিক কর্মকর্তা, প্রশাসনিক আমলা ও থিংকট্যাংকের প্রতিনিধি ছাড়াও চারজন বাংলাদেশি: সাংবাদিক সৈয়দ বদরুল হাসান, শিক্ষাবিদ ড. আবুল হাসনাত মিল্টন, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হাউ আল রশিদ এবং ব্যারিস্টার তানিয়া আমির। কূটনৈতিক মহল মনে করছে, ভারতের ডিপ স্টেট এবার বাংলাদেশের ভেতরের রিসোর্সকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক প্রপাগান্ডাকে আরও শক্তিশালী ও বিশ্বাসযোগ্য করতে চাইছে।
সেমিনারের কনসেপ্ট নোটে দাবি করা হয়, ১৯৭১ সালের পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সামরিক ক্ষেত্রে গভীর থাকলেও বর্তমান পরিস্থিতি দুই দেশের সম্পর্ককে এক "বিশেষ সন্ধিক্ষণে" দাঁড় করিয়েছে। আরও বিস্ময়করভাবে, ভারতের সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ দাবি করেছেন, ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্ভাব্য যুদ্ধের সূচনা হতে পারে বাংলাদেশ থেকে। কূটনৈতিক মহল এই বক্তব্যকে অশুভ ইঙ্গিত হিসেবে দেখছে—বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার হুমকি দিয়ে ভারতের কর্তাব্যক্তিরা প্রকাশ্যেই হস্তক্ষেপের বার্তা দিচ্ছেন।
রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলা চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভারত সেমিনারের নামে মিথ্যা প্রচারণা চালিয়ে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করছে। এর উদ্দেশ্য একটাই—আওয়ামী লীগকে যেকোনো মূল্যে ফেরানো।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



