ফের জামায়াতে যোগ দিলেন এবি পার্টির ৪০ নেতা কর্মী


প্রকাশিত: ০৩:৩৯ ১৯ সেপ্টেম্বর ২০২৫
দিনাজপুরের বিরামপুরে পাঁচ বছর পর আবারো জামায়াতে ইসলামীতে ফিরলেন মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে ৪০ জন নেতা–কর্মী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আটটায় বিরামপুর শহরের ধানহাটি মোড়ে জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলীয় ফরম পূরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে ফিরে আসেন।
যোগদান অনুষ্ঠানে জামায়াতের বিরামপুর উপজেলা শাখার আমির হাফিজুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য ও জেলা শাখার আমির আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মজলিশে শুরা সদস্য ও জেলা শাখার সাবেক আমির আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি মুহাদ্দিস এনামুল হক, সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম এবং পৌর শাখার আমির ও সেক্রেটারি।
মেহেদী হাসান চৌধুরী ২০২০ সালে জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করে ‘আমার বাংলাদেশ’ (এবি) পার্টিতে যোগ দেন। সর্বশেষ তিনি এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদকীয় সদস্য ও দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।
যোগদান অনুষ্ঠানেই মেহেদী হাসান চৌধুরী বলেন, “২০২০ সালে আমি জামায়াতের সঙ্গে যুক্ত থাকাকালীন স্বৈরাচারী সরকারের শাসনের সময় অনেক কষ্ট ভোগ করেছি। কিন্তু জামায়াতের কিছু নেতার সঙ্গে ব্যক্তিগত মনোমালিন্যের কারণে তখন আমি এবি পার্টিতে যোগ দিয়েছিলাম। পরে এবি পার্টিতে যে চেতনা আমি আশা করেছিলাম তা দেখতে পাইনি। বর্তমানে জামায়াতে ইসলামী আমাকে তার কার্যক্রম ও আদর্শে আকৃষ্ট করেছে। এজন্য আজ আমি ৪০ জন নেতা–কর্মীকে নিয়ে আবারও জামায়াতে ফিরে এসেছি।”
উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের বিরামপুর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আরাফাত আল আবীরও জামায়াতে ইসলামীতে যোগ দেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের



