নিউইয়র্ক বিমানবন্দরে ডিমকাণ্ড! ফখরুলের তীব্র প্রতিক্রিয়া


প্রকাশিত: ০৭:০৫ ২৩ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান। সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।
আখতার হোসেনের সঙ্গে সে সময় ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। প্রত্যক্ষদর্শীরা জানান, পরপর দুটি ডিম ছোড়া হয় এবং তা সরাসরি আখতার হোসেনের পিঠে গিয়ে লাগে। তবে তিনি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে হেঁটে চলে যান।
এ ঘটনার পরপরই স্থানীয় আওয়ামী লীগ নেতা–কর্মী ও সমর্থকেরা বিক্ষোভ শুরু করেন। তারা তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করেন এবং গাড়ির সামনে শুয়ে পড়ে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিউইয়র্ক পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
ঘটনার পর মির্জা ফখরুল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, “নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে, তা আবারও প্রমাণ করল, আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না।” তিনি আরও লেখেন, “আওয়ামী লীগ আজ পর্যন্ত যা করেছে, সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।”
পরে নিউইয়র্ক পুলিশ যুবলীগ কর্মী মিজানুর রহমানকে আটক করে। তাঁর বিরুদ্ধে বিএনপির এক কর্মীকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগও রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



