• রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার সমাধিতে উত্তেজনা! ছাত্রদলের ক্ষোভে টিকতে পারলেন না ডা. সাবরিনা

জিয়ার সমাধিতে উত্তেজনা! ছাত্রদলের ক্ষোভে টিকতে পারলেন না ডা. সাবরিনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৫:২১ ২৭ সেপ্টেম্বর ২০২৫

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে চরম বিতর্কে জড়িয়ে পড়লেন ডা. সাবরিনা। অভিযোগ, তিনি একসময় আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। আর সেই অভিযোগকে কেন্দ্র করেই ক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা তার উপস্থিতি মেনে নিতে অস্বীকৃতি জানান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে ঘটে এই উত্তেজনাপূর্ণ ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদী জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে ডা. সাবরিনাসহ কয়েকজন মাজারে শ্রদ্ধা জানাতে আসেন। এসময় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি আকরামসহ কয়েকজন নেতাকর্মী এসে সাবরিনার পরিচয় জানতে চান।

তিনি নিজেকে কেন্দ্রীয় কমিটির এক নম্বর সদস্য পরিচয়ে দাবি করলে ছাত্রদল নেতারা অভিযোগ তোলেন— আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিয়েছেন।

সাবরিনা এই অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কখনো শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিইনি। প্রমাণ থাকলে দেখান।”

তবে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্রদল নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করেন— “আওয়ামী দালালেরা হুঁশিয়ার!”, “আওয়ামী লীগের ঠিকানা বাংলায় হবে না!”

এক পর্যায়ে চাপে পড়ে ডা. সাবরিনা গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন। এরপর পরিস্থিতি শান্ত হয়।

বিজ্ঞাপন