৪১ জন নেতাকর্মীসহ জামায়াতে যোগদান করলেন বিএনপি অঙ্গসংগঠনের নেতা নাঈবুল ইসলাম


প্রকাশিত: ০২:৩৮ ৪ অক্টোবর ২০২৫
তেতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক ও রনচন্ডি ঈদগাঁ কমিটির সভাপতি নাঈবুল ইসলাম ৪১ জন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলে যোগ দিয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার তিরনই হাট ইউনিয়ন জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি ও তার সহযোগীরা জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
এছাড়া একই দিনে তেতুলিয়া উপজেলার রনচন্ডি ও ভাদ্র বাড়ি জামেমসজিদ সংলগ্ন এলাকায় ৪৫০ জন বিএনপির সমর্থকও জামায়াতে ইসলামীতে যোগ দেন। জামায়াতের পক্ষ থেকে নব যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে বরণ করার পাশাপাশি তাদের হাতে বই তুলে দেওয়া হয়।
উপলক্ষ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়, যা তিরনই হাট ইউনিয়ন শাখা পরিচালনা করে। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মোজাফফর হোসেন। এছাড়া বক্তব্য দেন পঞ্চগড় (তেতুলিয়া-পঞ্চগড় আটোয়ারী) জামায়াতের একক প্রার্থী অধ্যক্ষ ইকবাল হোসাইন (মাওলানা), পঞ্চগড় জেলা শাখার সেক্রেটারি এ্যাডভোকেট মোঃ নাসির উদ্দীন, তেতুলিয়া থানা শাখার আমীর মাওলানা আবদুল হাকিম, থানা শাখার সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন থানা সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম।
এভাবে তেতুলিয়া উপজেলায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক যোগদানের মধ্য দিয়ে জামায়াতে ইসলামী রাজনৈতিক কার্যক্রমে নতুন শক্তি ও সম্প্রসারণের সুযোগ পেয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




