গুলশানে মির্জা ফখরুল-জার্মান রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় বিনিয়োগ অগ্রাধিকার


প্রকাশিত: ০৫:১৬ ৯ অক্টোবর ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির নতুন রাষ্ট্রদূত রুডিগার লোটজ। বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “নতুন রাষ্ট্রদূত কল অন করতে এসেছেন। বাংলাদেশ ও জার্মানির ভবিষ্যৎ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা হয়েছে।”
তিনি বলেন, “বিনিয়োগ নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের যে লক্ষ্য ঘোষণা করেছে, সেটি বাস্তবায়নে আমাদের প্রধান মনোযোগ থাকবে স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা উন্নয়ন–এ। বিভিন্ন খাতে চাকরি পেতে হলে দক্ষ জনবল গঠন অপরিহার্য। জার্মানির প্রযুক্তি ও অভিজ্ঞতা আমাদের জন্য এখানে বড় সহায়ক হতে পারে।”
আমীর খসরু আরও জানান, “প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) ক্ষেত্রে জার্মানির সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আলোচনা করেছি কীভাবে বাংলাদেশে স্কিল ডেভেলপমেন্ট ও টেকনোলজি ট্রান্সফার বাড়ানো যায়।”
তিনি বলেন, “জার্মান বিনিয়োগ নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি। জার্মান বিনিয়োগকারীরা চীন ও ভারতে বড় আকারের বিনিয়োগ করেছে। এখন তারা বাংলাদেশকেও বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে বিবেচনা করছে। তাদের আগ্রহ ও উদ্যোগ আছে, একই সঙ্গে বাংলাদেশ থেকেও ইতিবাচক প্রস্তাব দেওয়া হয়েছে।”
বিএনপি নেতা আরও জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনের জন্য বিএনপি ইতিমধ্যে তাদের কর্মপরিকল্পনা প্রতিটি বিদেশি দূতাবাসে পাঠিয়েছে। তিনি বলেন, “সব দেশই বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, তবে তারা অপেক্ষা করছে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার গঠিত হলে বিদেশি বিনিয়োগকারীরা আরও আস্থার সঙ্গে দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নিতে পারবেন।”
বিএনপি নেতারা বৈঠকে জার্মান রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, মানবসম্পদ উন্নয়ন এবং প্রযুক্তি বিনিময় সম্ভাবনা নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



