পঞ্চগড়ে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি দিল জামায়াত


প্রকাশিত: ০৫:২৫ ১২ অক্টোবর ২০২৫
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন।
তিনি বলেন, “আমরা ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, আদেশ জারি এবং আদেশের ওপর গণভোটের আয়োজনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি দিয়েছি।”
ইকবাল হোসাইন আরও বলেন, “আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও আদেশ জারি করা,
২. সেই আদেশের ওপর গণভোটের আয়োজন করা,
৩. নির্বাচনে উভয় প্রক্রিয়া ও পদ্ধতি চালু করা,
৪. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা,
৫. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।”
তিনি আরও জানান, জামায়াতে ইসলামীর পাশাপাশি জাগপা, খেলাফত মজলিসসহ সমমনা রাজনৈতিক দলগুলোও এ দাবির প্রতি সংহতি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছে।
বিক্ষোভ সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শফিউল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জনগণের গণদাবি পূরণে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আন্দোলন আরও বেগবান করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এমএনবিডি/খাদেমুল
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর, চাকরি হারালেন আর্জেন্টাইন সাংবাদিক
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে নৃশংস ইসরায়েলি হামলা, নিহত ১৬
- সংসদের দক্ষিণ প্লাজায় হারুন-আল-রশিদের শেষ বিদায়
- স্ত্রী ইকরার মৃত্যুর মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী
- ইবনে সিনায় এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন ২৮ জুন পর্যন্ত
- যাত্রা ও সার্কাস ফিরিয়ে আনতে বড় উদ্যোগ, অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়
- ১০ কোটি ডলার চুরির মামলায় অভিযোগপত্র দাখিলের অপেক্ষা
- বিশ্বকাপ অনুশীলনে রহস্যময় ড্রোন, উদ্বেগে দক্ষিণ কোরিয়া শিবির
- পাবনায় সমকামীর সংখ্যা ১৬০০ উপরে , এইডসে আক্রান্ত ১৬ জন
- দীর্ঘ প্রতীক্ষা শেষে ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- ফ্ল্যাট প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রীর দুই বছরের কারাদণ্ড
- যৌতুক মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে
- পাঁচ বছরের কন্যাসন্তানকে ২২ তলা ভবন থেকে ফেলে দিলেন মা





