জামায়াতের দাবি: নভেম্বরেই আলাদা গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন প্রস্তুতি


প্রকাশিত: ০৪:৫৮ ১৩ অক্টোবর ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী নভেম্বর মাসে আলাদা গণভোট আয়োজনের দাবি জানিয়েছে। এছাড়া দলটি সংখ্যানুপাতিক (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতিও নেওয়ার আহ্বান জানিয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ও অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের এসব তথ্য জানান।
জামায়াতের নায়েবে আমির বলেন, “বর্তমান নির্বাচনী পদ্ধতিতে গত ৫৪ বছরে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। এতে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকে যায়। তাই আমরা কমিশনকে বলেছি, বিদ্যমান পদ্ধতির পাশাপাশি সংখ্যানুপাতিক পদ্ধতিরও প্রস্তুতি নিতে।”
তিনি গণভোট নিয়ে বলেন, সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট একসাথে না করে আলাদা দিন আয়োজন করা উচিত। একসাথে হলে প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকায় গণভোটের গুরুত্ব কমে যায়। অতীতে ১৭ বা ২১ দিনের ব্যবধানেও গণভোট সফলভাবে আয়োজন করা হয়েছে। এতে খুব বেশি অতিরিক্ত খরচ হয় না, শুধু ব্যালট ও কিছু আনুষঙ্গিক খরচ বেড়ে যায়।
বৈঠকে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়েও আলোচনা হয়। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদ্ধতি বিভিন্ন দেশে কার্যকরভাবে প্রয়োগ করা হয়।
এছাড়া প্রবাসী ভোটারদের ভোটাধিকারের বিষয়েও আলোচনা করা হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়াও জন্মসনদ ব্যবহার করে প্রবাসীরা ভোট দিতে পারবে।
অন্যান্য দাবির মধ্যে জামায়াত জালভোট রোধে এনআইডির ভিত্তিতে ভোট নেওয়া, নির্বাচনে কর্মকর্তা নিয়োগে নিরপেক্ষতা বজায় রাখা এবং রিটার্নিং কর্মকর্তার নিয়োগ লটারির মাধ্যমে করার আহ্বান জানায়।
তবে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কমিশন এখনও পর্যন্ত গণভোট নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী




