জনগণের আকাঙ্ক্ষা নয়, নিজেদের সেফটির চিন্তায় ব্যস্ত সরকার: সারজিস আলম


প্রকাশিত: ০১:৪৩ ১৯ অক্টোবর ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়সারাভাবে কাজ করছে। এতে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত না হয়ে সরকারের নিজেদের সেফটির চিন্তাই বেশি ফুটে উঠেছে।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে টুনিরহাট জুনিয়র ফুটবল একাডেমির আয়োজিত টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, “সকালবেলায় আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক প্রেস ব্রিফিংয়ে চার দফা দাবি স্পষ্টভাবে তুলে ধরেছেন। এগুলো কেবল এনসিপির নয়, বরং পুরো বাংলাদেশের জনগণের দাবিই বলা যায়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিক্রিয়ায় আমরা শুধু দায়সারাভাবে কিছু বক্তব্য পেয়েছি, কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।”
তিনি আরও বলেন, “আমরা ‘সেফ এক্সিট’ মানে দেশ ছেড়ে পালানো বুঝাই না। বরং আমরা চাই জুলাই সনদের আইনি ভিত্তি পরিষ্কারভাবে নির্ধারণ করা হোক, যাতে ভবিষ্যতে কোনো দল ক্ষমতায় এসে তা অকার্যকর ঘোষণা করতে না পারে। কিন্তু সরকারের পক্ষ থেকে এসব গুরুত্বপূর্ণ বিষয় এখনো অনিশ্চিত থেকে গেছে।”
এনসিপি নেতা বলেন, “আমাদের আহ্বায়ক আগেই বলেছেন— আমরা অনেক ছাড় দিয়েছি। কিন্তু এখন দেখছি ঘোষণাপত্র শুধু নামকাওয়াস্তে রয়ে গেছে, বাস্তব কোনো অগ্রগতি নেই। এভাবে চলতে থাকলে যারা একসময় সংস্কারের যোদ্ধা ছিলেন, ভবিষ্যতে তাদেরই রাষ্ট্রদ্রোহী বানানোর চেষ্টা হতে পারে।”
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সংঘর্ষ প্রসঙ্গে তিনি বলেন, “সেই অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের অতিথি হিসেবে রাখা উচিত ছিল। কিন্তু সেখানে রাজনৈতিক দলের মিলনমেলার পরিবেশ তৈরি করা হয়, যা ক্ষোভের জন্ম দিয়েছে। অথচ প্রশাসন শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধান না করে লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট ব্যবহার করেছে— যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।”
তিনি অভিযোগ করেন, “অন্তর্বর্তীকালীন সরকার চাইলে বিষয়টি সংলাপের মাধ্যমে বা অন্য উপায়ে সামাল দিতে পারত। এখন প্রশ্ন হচ্ছে—এই ঘটনার দায় তারা কীভাবে নেবে?”
উপদেষ্টাদের প্রসঙ্গে সারজিস আলম বলেন, “অনেকে তাদের অবস্থান থেকে চেষ্টা করছেন, কিন্তু প্রত্যাশামতো ফলাফল আসছে না। এজন্যই দেশের বড় রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেনি। সবাই আলোচনা করেছে, কিন্তু সরকার তাড়াহুড়ো করে দায়সারাভাবে স্বাক্ষর করেছে।”
তিনি আরও যোগ করেন, “অন্তর্বর্তীকালীন সরকার জনগণের নিরাপত্তা নয়, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই বেশি আগ্রহী। তাদের মূল লক্ষ্য শুধু নির্বাচনের দিন পর্যন্ত টিকে থাকা, দেশের প্রকৃত সংস্কার নয়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি তোফায়েল প্রধান, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বী, বোদা টু-স্টার ফুটবল একাডেমির পরিচালক মোফাজ্জল হোসেন বিপুল, টুনিরহাট ফুটবল একাদশের সভাপতি নুর ইসলাম নুরু এবং সাধারণ সম্পাদক হাফিজুল্লাহ প্রধান জুয়েল প্রমুখ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের



