গুলশানে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলাও মোবাইল ভাঙচুর!


প্রকাশিত: ০৬:৪৬ ১৯ অক্টোবর ২০২৫
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলাকালে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
জানা গেছে, ওই সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থান করছিলেন। “আমার দেশ” পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলাম জানান, তিনি সকাল থেকেই কার্যালয়ে ছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে তিনি মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের সময় ভেতরে ভিডিও করছিলেন। হঠাৎ কয়েকজন ব্যক্তি তাঁর ওপর চড়াও হন।
তিনি বলেন, “আমি ভিডিও করছিলাম। হঠাৎ ৩–৪ জন এসে আমাকে টেনে নিয়ে যায়। তারা আমার মোবাইল ফোন ভেঙে ফেলে, প্রেস কার্ড কেড়ে নেয়। আমি জানাই, যদি ভিডিও করা নিষেধ হয়, তাহলে আমি ফুটেজ মুছে ফেলব। কিন্তু তারা কোনো কথা না শুনেই আমাকে মারধর করে কার্যালয়ের বাইরে বের করে দেয়।”
অন্য সাংবাদিকরাও হামলার শিকার:
ঘটনার সময় ডেইলি স্টার-এর সাংবাদিক সাজ্জাদ, নয়া দিগন্ত-এর অসীম আল ইমরান এবং জাগো নিউজ-এর খালিদ হোসেনও হামলা ও হেনস্তার শিকার হন বলে উপস্থিত সাংবাদিকেরা জানিয়েছেন।
সাংবাদিক সমাজে ক্ষোভ:
এই ঘটনার পর বিএনপি বিট কাভার করা সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা বলেন, “একজন সাংবাদিককে রক্তাক্ত করা, মোবাইল ফোন ভাঙচুর করা ও আইডি কার্ড কেড়ে নেওয়া—এসব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি নিয়ে আমরা যৌথভাবে প্রতিবাদ জানাব।”
বিএনপি নেতাদের প্রতিক্রিয়া:
ঘটনা সম্পর্কে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, “ঘটনাটি দুঃখজনক। আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, বিষয়টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যদের জানানো হয়েছে। তাঁরা ঘটনাটিতে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি ইতোমধ্যে শীর্ষ মহলকে বিষয়টি জানিয়েছি।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




