কেশবপুরে বিএনপির নারী উঠান বৈঠক: ‘পরিবর্তনের আন্দোলনে নারীরাও এখন অগ্রভাগে’


প্রকাশিত: ০৭:২২ ২৩ অক্টোবর ২০২৫
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ৪নং ধর্মপুর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক নারী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ।
এসময় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, উপজেলা মহিলা দলের নেত্রী নাজমা সুলতানা, শাহানারা পারভীন, ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুল রহমান এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর জেলা ছাত্রদলের সহসভাপতি মজনু হোসাইন।
বক্তারা বলেন, বিএনপির আন্দোলন এখন গণমানুষের আন্দোলনে পরিণত হয়েছে। দেশের নারী সমাজও এই পরিবর্তনের আন্দোলনে এগিয়ে এসেছে। সরকারের অন্যায়, দুর্নীতি ও জনগণের ওপর চাপিয়ে দেওয়া কষ্টের বিরুদ্ধে নারীরাও আজ সোচ্চার।
বৈঠকে স্থানীয় নারী নেত্রী ও সাধারণ নারী কর্মীরা উপস্থিত থেকে সরকারের বিভিন্ন অনিয়ম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনদুর্ভোগের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য নারীর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি সেই লক্ষ্যেই নারী সমাজকে ঐক্যবদ্ধ করছে, যাতে ভবিষ্যতের রাজনৈতিক পরিবর্তনে তাদের ভূমিকা আরও দৃঢ় হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




