ইবিতে সাদ্দাম হোসেন হলের সংস্কার ও উন্নয়নে হল শাখা ছাত্রশিবিরের ১৯ প্রস্তাবনা


প্রকাশিত: ১২:১৩ ২৮ অক্টোবর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের পানির ফিল্টারের স্থায়ী সমাধান, ডাইনিংয়ে ভর্তুকি বৃদ্ধি, মেধাভিত্তিক সিট বণ্টনসহ ১৯ দফা প্রস্তাবনা দিয়েছে হল শাখা ছাত্রশিবির।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে হল প্রভোস্ট অধ্যাপক ড. আবুল কালাম আজাদ বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। এসময় হল সভাপতি ফরহাদ রেজা ওসামা, হল সেক্রেটারি ইয়াকুব ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনটির প্রস্তাবনাসমূহ হলো-১। ডাইনিংয়ে খাবারের স্বাস্থ্যসম্মত মান নিশ্চিতকরণ, ন্যায্য মূল্য নির্ধারণ ও প্রশাসন কর্তৃক ভর্তুকি বৃদ্ধি করা, ২। পানির ফিল্টারের সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত এবং প্রতি ফ্লোরে আলাদা পিউরিফাইং মেশিন স্থাপন করা, ৩। নিরবিচ্ছিন্ন ও উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা, ৪। প্রথম ও দ্বিতীয় তলায় প্রতি কক্ষে চারটির পরিবর্তে তিনটি করে আসন নির্ধারণ করা, ৫। মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে আসন বরাদ্দ নিশ্চিত করা, ৬। হল সংলগ্ন মসজিদের ছাদ সংস্কার, এসি স্থাপন এবং পর্যাপ্ত ফ্যান নিশ্চিত করা, ৭। প্রত্যেক রুমে সিলিং ফ্যান নিশ্চিত করা, ৮। রিডিংরুমে পড়াশোনার পরিবেশ বৃদ্ধির লক্ষ্যে মানসম্মত চেয়ারের ব্যবস্থা ও নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং চাকুরী প্রস্তুতির প্রয়োজনীয় বই সরবরাহ করা, ৯। সাপের উৎপাত নিরসনে স্থায়ী পদক্ষেপ গ্রহণ এবং হলের চারপাশের ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার করা, ১০। ওয়াশরুম সমূহ নিয়মিত পরিষ্কার ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ভাঙ্গা বেসিন ও দরজা মেরামত এবং পানির লাইন সংস্কার করা।
এছাড়া ১১। হলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও ২৪ ঘন্টা স্থায়ী প্রহরী নিশ্চিত করা, ১২। হলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জুলাই বিপ্লবের গ্রাফিতি অঙ্কন করা, ১৩। জাতীয় দিবসগুলোতে স্পেশাল খাবারের ব্যবস্থা করা, ১৪। ডিবেটিং সোসাইটির রুমে প্রয়োজনীয় উপকরণ ও আসবাবপত্র সরবরাহ নিশ্চিত করা, ১৫। ইনডোর গেমস রুমের প্রয়োজনীয় সামগ্রী ও উপকরণ নিশ্চিত করা, ১৬। হলে আধুনিক কনফারেন্স রুম ও কম্পিউটার ল্যাব নিশ্চিত করা।, ১৭। প্রতিটি ফ্লোরে দ্রুত সময়ের মধ্যে সিসি ক্যামেরা নিশ্চিত করা, ১৮। প্রতিটি কক্ষের অভ্যন্তরে রং, লকারসমূহের সংস্কার করা এবং হলে স্থায়ী লন্ড্রিরুম স্থাপন ও ১৯। প্রয়োজনীয় ঔষধ ও খাবারের ভেন্ডিং মেশিন নিশ্চিত করা।
সংগঠনের সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রশিবিরের সভাপতি ফরহাদ রেজা ওসামা বলেন, ৫ আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে সাদ্দাম হোসেন হল নানাবিধ সমস্যায় জর্জরিত ছিলো।সেই সকল সমস্যা সমাধানের লক্ষ্যে প্রভোস্ট স্যারের সাথে আমরা বার বার যোগাযোগ করেছি।স্যার ইতোমধ্যে হলের ইতিবাচক ও দৃশ্যমান কিছু সংস্কার করেছে।তারই ধারাবাহিকতায় আমরা ছাত্রদের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে ১৯ দফা দাবি স্যারকে জানিয়েছে।আমাদের এই দাবি গুলো স্যার ইতিবাচক ভাবে নিয়েছেন এবং দ্রুততম সময়ের মধ্যে সমাধান করার আশ্বাস দিয়েছেন।
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার, চার দিনে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি
- হ্যাটট্রিকে মেসির ঝড়, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আর্জেন্টিনার
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকা কঠিন হতো ইসরায়েলের’
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- সরকারি ব্যয় কমছে ২ হাজার কোটি টাকা, সংসদে সংশোধিত বাজেট প্রস্তাব
- নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- আজ ঘোষণা হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ দল, নেইমারকে ঘিরে বাড়ছে অপেক্ষা
- নানির বাগানবাড়িতেই চিরনিদ্রায় কারিনা
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর





