পঞ্চগড়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


প্রকাশিত: ০২:১০ ২৮ অক্টোবর ২০২৫
নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) দুপুর ৩টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের তেঁতুলিয়া এশিয়ান হাইওয়ে সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এর আগে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির সদস্য ও জজ কোর্টের পিপি এম এ বারি, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মওদুদ আহমেদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান বিদ্যুৎ, সদস্য সচিব বশিরুল ইসলাম বশির, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ময়নুল ইসলাম, সদস্য সচিব নুর ইসলাম দিপু ও তেঁতুলিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেনসহ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, যুবদল কেবল বিএনপির অঙ্গসংগঠন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রযোদ্ধা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত এই সংগঠন সবসময়ই গণমানুষের অধিকার রক্ষায় রাজপথে ছিল, আছে এবং থাকবে।
তারা আরও বলেন, যুবদল গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের প্রতীক। প্রতিটি নেতা-কর্মী তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সক্রিয় ভূমিকা পালন করছে। তরুণ প্রজন্মও আজ বুঝে গেছে—তারেক রহমানই আগামী দিনের আশা।
বক্তারা সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান, যেন দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার করা যায়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী



