সাভারে রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক


প্রকাশিত: ০১:৫৫ ৮ নভেম্বর ২০২৫
সাভারে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ধামসোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। তারা এক কণ্ঠে ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার করেন।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণের জন্য রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষের বিজয় মানেই জনগণের বিজয়।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনরুদ্ধারে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা নিতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি নতুন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি।”
বক্তারা বলেন, ধামসোনার জনগণ গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র কাঠামো সংস্কারের এই আন্দোলনে ধানের শীষের পক্ষে সর্বাত্মক ভূমিকা রাখবে। তারা বলেন, পরিবর্তনের এ লড়াই এখন জনমানুষের আন্দোলনে রূপ নিয়েছে এবং জনগণই এই পরিবর্তনের মূল শক্তি।
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অবরোধ তুলে নিলেই আলোচনায় প্রস্তুত ইরান, যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধের আহ্বান
- গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর
- ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড সক্রিয়ের চেষ্টা ট্রাম্পের, যে কারণে পিছু হাঁটেন
- কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি? গবেষণায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





