• বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে - ২ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশি শাহরিয়ার রিজভী জর্জের পক্ষে গণ সমাবেশ অনুষ্ঠিত

নড়াইলে - ২ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশি শাহরিয়ার রিজভী জর্জের পক্ষে গণ সমাবেশ অনুষ্ঠিত

শাকিল আহমেদ: নড়াইল প্রতিনিধি
শাকিল আহমেদ: নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ০৩:৪৪ ১১ নভেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়নের প্রত্যাশি শাহরিয়ার রিজভী জর্জের পক্ষে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১০ নভেম্বর বিকালে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ এর পক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
নড়াইল পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল ২ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শাহরিয়ার রিজভী জর্জ।

শাহরিয়ার রিজভী জর্জ কে নড়াইল ২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির  মনোনয়ন দেওয়ার  জোর দাবী জানিয়ে বক্তব্য দেন জেলা  কৃষক দলের সাবেক আহ্বায়ক নবীর হোসেন, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান৷

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলি খান, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস প্রমুখ।

এ সময় সংসদীয় আসন নড়াইল ২ এর বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতা কর্মী ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
শাহরিয়ার রিজভী জর্জ তার বক্তব্যে বিগত দিনে জেল জুলুম,হামলা  মামলার কথা উল্লেখ করে বলেন,আমাকে ধানের শীষ প্রতীক দিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নড়াইল ২ আসন বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কে উপহার দেব।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/